Read Time:1 Minute, 48 Second

স্টুডেন্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন করে কঠোর বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা প্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স থেকে সরে দাঁড়ালে ভিসা বাতিলসহ ভবিষ্যতে ভিসা পাওয়াও অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দূতাবাসের আনুষ্ঠানিক ফেসবুক বার্তায় এ নির্দেশনা জানানো হয়।

এতে বলা হয়েছে, স্টুডেন্ট ভিসাধারীদের অবশ্যই নির্ধারিত নিয়ম-কানুন মেনে চলতে হবে এবং তাদের শিক্ষাক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

বার্তায় আরও জানানো হয়, অনুমতি ছাড়া পড়াশোনা বন্ধ করা বা নিয়ম ভঙ্গ করা ভিসার শর্ত লঙ্ঘনের মধ্যে পড়ে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করলেও তা প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

মার্কিন দূতাবাস ঢাকা শিক্ষার্থীদের সম্ভাব্য জটিলতা এড়াতে সব সময় ভিসার শর্ত মেনে চলা এবং বৈধ শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখার পরামর্শ দিয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন: সংবাদ সম্মেলনে প্রেস সচিব
Next post তিন দেশ থেকে এক দিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ
Close