ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক। তিনি বলেছেন, ‘বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় জড়িতদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’
স্থানীয় সময় বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যাবাসনের প্রসঙ্গটি উঠে আসে। এসময় তিনি এসব কথা বলেন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে অন্তত এক হাজার ৪০০ জন নিহত হওয়ার তথ্য এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে বাংলাদেশের একটি আদালতে শেখ হাসিনার দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি উল্লেখপূর্বক এক সাংবাদিক জানতে চান, ন্যায়বিচার প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে জাতিসংঘ মহাসচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানাবেন কি না।
জবাবে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র জবাবদিহিতা নিশ্চিতের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। সেই সঙ্গে তিনি এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন। আমরা বিশ্বাস করি, জবাবদিহিতা থাকা উচিত।’
প্রশ্ন করা সাংবাদিকের উদ্দেশে ফারহান হক বলেন, ‘আপনি যেমনটি জানেন, যেমন আপনি এখন উল্লেখ করলেন, জাতিসংঘ নিজেই সংঘটিত হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য সরবরাহ করেছিল। স্পষ্টতই, জবাবদিহিতা থাকা দরকার। তবে, এটি আন্তর্জাতিক আইনের প্রতি মৌলিক শ্রদ্ধা রেখে করা দরকার।’
উল্লেখ্য, ’২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে বিপুলসংখ্যক হতাহতের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছে জাতিসংঘ।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
