অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রায় ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসসহ সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র।
সূত্র আরও জানায়, মার্কিন রাষ্ট্রদূত ও দূতাবাসের পলিটিকাল কাউন্সেলর এরিক গিলান এ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় বৈঠকটি শুরু হয় এবং তাদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী চলে আলোচনা। পরে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের ওপর চীনের ক্রমবর্ধমান প্রভাব কমানো, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গত ১২ জানুয়ারি ঢাকায় পৌঁছানোর পর থেকেই দ্রুতগতিতে বিভিন্ন স্তরে সক্রিয় হয়েছেন। গেল ১৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের পর থেকেই অন্তর্বর্তী সরকারের নানা পক্ষের সঙ্গে বৈঠক করছেন তিনি। এ ছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে নির্বাচন নিয়ে তাদের মনোভাব এবং ক্ষমতায় গেলে কীভাবে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবে, এ নিয়ে আলোচনা করেন।
এদিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের চীন-সংক্রান্ত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।
চীনা দূতাবাসের মুখপাত্র এক বিবৃতিতে প্রতিবাদ জানান, যেটি চীনা দূতাবাসের ফেসবুক পোস্টে তুলে ধরা হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত খবরে দক্ষিণ এশিয়ায় চীনের ব্যাপক প্রভাবে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ও কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ত হওয়ার ঝুঁকি সম্পর্কে বাংলাদেশকে জানানোর বিষয়ে উল্লেখ করা হয় চীনা দূতাবাসের মুখপাত্রের বিবৃতিতে।
এতে আরও বলা হয়, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের এমন মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং সম্পূর্ণ ভিত্তিহীন। এসব বক্তব্য সঠিক ও ভুলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং এগুলো সম্পূর্ণভাবে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
বিবৃতিতে এ-ও বলা হয়, চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা একটি দ্বিপাক্ষিক বিষয় এবং এতে মার্কিন পক্ষের কোনো হস্তক্ষেপ বা নাক গলানোর সুযোগ নেই। সেখানে যুক্তরাষ্ট্রকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানানো হয়।
More Stories
বাংলাদেশ-মিয়ানমার-চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক সংযোগপথ (করিডোর) গঠনের প্রস্তাব দিয়েছে চীন। একই সঙ্গে চট্টগ্রাম ও মোংলা বন্দর...
প্যারিসে শেষ মুহূর্তে ভেস্তে গেল স্বাস্থ্যমন্ত্রীর সংবর্ধনা
বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের ফ্রান্স সফর উপলক্ষে ফ্রান্স বিএনপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষ মুহূর্তে স্থগিত...
চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল চীনা কমিউনিস্ট পার্টির ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী...
জাতীয় স্বার্থের জায়গায় সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের সীমান্তে কিছু সমস্যা আছে। আমাদের দেশবাসী ঐক্যবদ্ধ, বিজিবির পাশে...
বাংলাদেশ ও চীনের যৌথ বিবৃতি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ঐকমত্য
বাংলাদেশ ও চীন তাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ‘নতুন যুগের অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন কমিউনিটি’ গড়ে তোলার ঘোষণা দিয়েছে।...
বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিং পৌঁছেছেন। বুধবার চীনের স্থানীয় সময় দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের...
