দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এক বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, দেশগুলোর মধ্যে উদ্ভূত সব ধরনের বিরোধ ও সংকট সমাধানে কূটনৈতিক সংলাপই প্রধান ও কার্যকর পথ হওয়া উচিত। বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ মনে করে, শান্তিপূর্ণ আলোচনা ছাড়া কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। একই সঙ্গে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার প্রতি বাংলাদেশের দৃঢ় ও অবিচল অঙ্গীকার।
এর আগে গত শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে।
এরপর হোয়াইট হাউসের কর্মকর্তারা সিবিএসকে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার নির্দেশ দিয়েছেন। তবে হোয়াইট হাউস এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
হামলার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন, মার্কিন বাহিনী ‘ভেনেজুয়েলা এবং এর নেতার বিরুদ্ধে একটি বৃহৎ পরিসরে হামলা’ চালিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার পরিচালিত অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে এবং বিমানে করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।
More Stories
ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বর্তমান সরকারের হাতেই নিরাপদ : অর্থমন্ত্রী
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভবিষ্যৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বর্তমান সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির...
যার জন্য প্রকল্পের মেয়াদ বারবার বৃদ্ধি হচ্ছে তাকে খুঁজে বের করতে হবে: প্রধানমন্ত্রী
বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধিতে বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রকল্পের মেয়াদ বৃদ্ধি যার জন্য...
আবারও দখলকারী চক্রের নজরে ইসলামী ব্যাংক: সংসদে বিরোধী দলীয় নেতা
ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। মঙ্গলবার (৯...
ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ এবং ব্যাংকটির বর্তমান পরিস্থিতি নিয়ে সংসদে তীব্র বিতর্কের মুখে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৯...
সরকার ১৪ লাখ কর্মী বিদেশে পাঠাবে
আগামী অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশে আনুমানিক ১৪ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের...
সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্স সফরের প্রস্তাব রাজশাহী সিটি প্রশাসকের, নাকচ করলেন প্রধানমন্ত্রী
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে একই সফরে সিটি করপোরেশনের...
