সিঙ্গাপুরে বৃহত্তম অর্থপাচারের ঘটনায় ব্যাপক পরিসরে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। অর্থপাচারে অভিযোগে গ্রেপ্তারকৃত ১০বিদেশি নাগরিকের বিরুদ্ধে ইতোমধ্যে দেশটিতে মামলা দায়ের হয়েছে। তদন্তে নেমে অভিযুক্তদের একজনের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৯ কোটি ১৭ লাখ ডলারের বেশি জব্দ করেছে দেশটির পুলিশ।
মঙ্গলবার সিঙ্গাপুরের আদালতে পুলিশের দাখিল করা মামলার নথিতে বলা হয়েছে, তুরস্কের নাগরিক ভ্যাং শুইমিংয়ের সুইস ব্যাংকের (ক্রেডিট সুইস) ও ব্যাংক জুলিয়াস বায়ের অ্যাকাউন্ট থেকে যথাক্রমে ৯ কোটি ২০ লাখ ও ৩ কোটি ৩০ লাখ সিঙ্গাপুর ডলার জব্দ করা হয়েছে।
আদালতের প্রসিকিউটরদের মতে, অর্থপাচারের এই মামলায় তদন্তকারী কর্তৃপক্ষ এখন পর্যন্ত মোট ১৮০ কোটি সিঙ্গাপুর ডলার জব্দ করেছে। এর মধ্যে এক বিলিয়ন সিঙ্গাপুর ডলার জব্দ করা হয়েছিল কয়েক সপ্তাহ আগে আইনশৃঙ্খলাবাহিনীর যৌথ অভিযানে।
মামলার নথিতে বলা হয়েছে, তদন্তকারীরা আরও পাঁচটি বেনামি আর্থিক প্রতিষ্ঠানের তথ্যের জন্য এখনও অপেক্ষা করছেন। তবে এই বিষয়ে সুইজারল্যান্ডের ব্যাংক ক্রেডিট সুইস কোনও মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে রয়টার্স। আর মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ব্যাংক জুলিয়াস বায়ের।
জব্দকৃত সম্পদের মধ্যে সোনার বার, বিলাসবহুল হ্যান্ডব্যাগ, গহনা, বিভিন্ন ধরনের আসবাবপত্র ও বিলাসবহুল গাড়িও রয়েছে। এশিয়ার অন্যতম অর্থনৈতিক কেন্দ্রখ্যাত সিঙ্গাপুরে এই ধরনের বিপুল পরিমাণ অর্থপাচারের ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশটির আর্থিক ব্যবস্থায় ত্রুটি রয়েছে কি না তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বুধবার দেশটির একটি আদালত ওয়াং বাওসেন ও সু বাওলিন নামের দুই বিদেশি অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। এছাড়া অন্যরা ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নেবেন। তবে আইনজীবীদের সঙ্গে কথা বলার জন্য আরও সময় প্রয়োজন হওয়ায় তাদের রিমান্ডের মেয়াদ বাড়ানো হয়েছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
