তীব্র অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে ধুকতে থাকা পাকিস্তানের মুদ্রার রেকর্ড দরপতন হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) ১ ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রার মান দাঁড়িয়েছে ৩০০ রুপিতে। খোলা বাজারে ছিল ৩১৪ রুপি। এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব পাকিস্তান (ইক্যাপ) এই তথ্য জানিয়েছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আমদানি নিষেধাজ্ঞা শিথিল করার স্থানীয় ইউনিটের ওপর চাপ বেড়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞ এবং অর্থমন্ত্রীর সাবেক উপদেষ্টা ড. খাকান নজীব জিও টিভিকে বলেছেন, ইতিমধ্যে পার্ক করা কন্টেইনার ছেড়ে দেওয়ার চাপ এবং রপ্তানি ও রেমিটেন্স হ্রাসের কারণে ডলারের তারল্য সংকট সৃষ্টি হয়েছে।
বিশ্লেষকরা কালোবাজার কমিয়ে ডলারের ক্রমাগত বৃদ্ধি রোধ করতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আর্থিক তথ্য ও বিশ্লেষণ পোর্টাল মেটিস গ্লোবালের পরিচালক সাদ বিন নাসির ডনকে বলেছেন, ‘সরকার এবং সমস্ত স্টেকহোল্ডারদের কালো বাজার নির্মূল করার জন্য একটি সঠিক কৌশল বাস্তবায়ন করতে হবে। আন্তঃব্যাংক বাজারে ডলার খুঁজে পাওয়া খুব কঠিন তবে এটি খোলা বাজারে ‘কালো দামে’ সহজেই পাওয়া যায়।
পাকিস্তানে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার চলছে। শাহবাজ শরিফের সরকার মেয়াদ শেষ হওয়ার আগেই পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে ক্ষমতা হস্তান্তর করেছেন। এদিকে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে। গত বছর থেকে পাকিস্তানের রাজনীতি এবং অর্থনীতি উভয় ক্ষেত্রেই তীব্র অস্থিতিশীলতা চলমান।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
