এক দফার আন্দোলনেই ‘সরকারের পতন ঘটবে’ বলে আশাবাদী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম-পিপলস পার্টির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ হয়েছে। দেশের জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই অবৈধ সরকারকে পরাজিত করে, তাদেরকে পদত্যাগ বাধ্য করে, এই সংসদ বিলুপ্ত করে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে ক্ষমতাসীনদের বাধ্য করবে জনগণ।
এক দফা আন্দোলনের কর্মকৌশল চূড়ান্তকরণের বিষয়টি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আগামী দিনের যুগপৎ আন্দোলনের কর্মসূচি কী হবে সে বিষয়ে আলোচনা করেছি। এর আগে কতগুলো দফা দিয়েছিলাম, যেসব দফার ভিত্তিতে আন্দোলন করছি। এটাকে কীভাবে কাছাকাছি আনা যায়, এক দফার আন্দোলনটা কবে নাগাদ শুরু করা যায় এবং কবে ঘোষণা করা যায়, কীভাবে শুরু করা যাবে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।’
গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘সামনে নির্বাচন। তারা বলেছেন‒ একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না এবং জনগণ সেটা গ্রহণ করবে না। সেই লক্ষ্যে অচিরেই এক দফার আন্দোলনে যাচ্ছি।’
তিনি বলেন, ‘আজকে যে বৈঠকটা হয়েছে সেখানে একমত হয়েছি যে, দ্রুততম সময়ে একটা যৌথ ঘোষণা জাতির সামনে উপস্থাপন করা হবে এবং তারপরে একটা গণসম্পৃক্ততা নিয়ে গণআন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করব এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব।’
বৈঠকে গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের এবং পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী ও মহাসচিব আবদুল কাদের উপস্থিত ছিলেন।
অন্যদিকে বিএনপি মহাসচিব ছাড়া দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
