চলতি বছরের মাত্র ছয় মাসেই ৬ লাখ কর্মী প্রবাসে গিয়েছে। এতে রেমিট্যান্সের প্রবাহও অব্যাহত থাকবে। এতে ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ১ শতাংশ, এমন পূর্বাভাসও দিয়েছে বিশ্বব্যাংক।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস, কাপিং উইথ শক: মাইগ্রেশন অ্যান্ড দ্য রোড টু রিজিলিয়েন্স’ শীর্ষক প্রতিবেদনে বিশ্বব্যাংক এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি বলেছে, রিজার্ভ ও রেমিট্যান্সের ক্ষেত্রে বাংলাদেশ প্রতিবেশী অনেক দেশের তুলনায় ভালো অবস্থানেই রয়েছে। এছাড়া বাংলাদেশের অর্থনীতি নিয়ে মোটেই আতঙ্কিত নয় বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, কেন্দ্রীয় ব্যাংকে কমপক্ষে ৫ মাসের আমদানি খরচ মেটানোর মতো বৈদেশিক মুদ্রার মজুত আছে।
করোনায় প্রায় দুই বছর বাংলাদেশ থেকে প্রবাসে কর্মী পাঠানোর সব উদ্যোগ বন্ধ ছিল। করোনা পরবর্তী সময়ে বিশ্বে আচমকাই আরেক মহামারি হয়ে দাঁড়িয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এতে দেশে বেকারত্ব, দারিদ্র্য বাড়ার সঙ্গে চাপ পড়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও।
প্রতিবেদনে সংস্থাটি জানায়, ২০২২ সালের জুন মাস পর্যন্ত সময়ে বাংলাদেশ থেকে প্রবাসে পাড়ি জমিয়েছেন ছয় লাখের বেশি মানুষ। যদিও বিশ্বব্যাংকের পূর্বাভাস বলছে, ধারণার চেয়ে জিডিপি প্রবৃদ্ধি কিছুটা কমবে। তবে মূল্যে রফতানি আয় বৃদ্ধির পাশাপাশি, আমদানির ক্ষেত্রে প্রয়োজন বুঝে ব্যয় করতে সরকারকে পরামর্শও দিয়েছে বিশ্বব্যাংক।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
