সৌদি আরবের মক্কায় জমকালো আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন করল মক্কা আওয়ামী ফাউন্ডেশন। মক্কা আওয়ামী ফাউন্ডেশনের শমসের আলমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাচিফের সাংগঠনিক সম্পাদক ডা. মিনহাজুর রহমান মিনহাজ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি সাইফুর রহমান সাইফু, বিশেষ বক্তা ছিলেন, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাসেদুর রহমান কাসেদ, বিশেষ অতিথি কক্সবাজার প্রবাসী আওয়ামী কমিউনিটির সভাপতি সামশুল আলম, সাধারণ সম্পাদক সাহেদ, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সহ-সভাপতি শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল্লাহ, উপদেষ্টা শাহজাহান সোলেমান।।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন আব্দুর রশিদ, মো. আজাদ, মো. আনারুল হক। এতে স্বাগত বক্তব্য রাখেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন মো. মোরশেদ, শাহ আলম, মেহেদী হাসান, রিদওয়ান করিম।।
মক্কা আওয়ামী ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক সম্পাদক মো. বেলালের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান। এই সময় আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
