যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় এক পার্টিতে বন্দুকধারী হামলা চালানোর পর প্রত্যক্ষদর্শী এক নারীর গুলিতে ওই বন্দুকধারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ মে) বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বুধবার (২৫ মে) ওয়েস্ট ভার্জিনিয়ার চার্লস্টনে একটি এপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ডেনিস বাটলার (৩৭)। তিনি একজন চিহ্নিত অপরাধী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, চার্লস্টনে একটি এপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে অনুষ্ঠিত একপার্টির পাশ দিয়ে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ডেনিস।
পার্টিতে শিশুরা থাকায় তাকে গাড়ির গতি কমাতে বলেন উপস্থিত লোকজন। পরে একটি এআর-১৫ রাইফেল নিয়ে ফিরে এসে গুলি চালাতে শুরু করেন তিনি।
পুলিশের মুখপাত্র টনি হ্যাজেলেট এক সংবাদ সম্মেলনে জানান, ওই ব্যক্তি গুলি চালাতে শুরু করলে পার্টিতে উপস্থিত এক নারী তার ব্যাগ থেকে একটি বন্দুক বের করে তার ওপর পাল্টা গুলি চালান। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। তবে এ ঘটনার তদন্তে তিনি সহায়তা করছেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে ন বলেও জানানো হয়েছে।
টনি হ্যাজেলেট আরও বলেন, ওই নারী স্থানীয় কমিউনিটির একজন সদস্য যিনি আইনসম্মতভাবে নিজের অস্ত্র বহন করছিলেন। হুমকির মুখে পড়ে তিনি পদক্ষেপ নেন এবং মানুষের জীবন বাঁচান।
ডেনিস কীভাবে তার রাইফেলটি পেয়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে একজন অপরাধী হিসেবে তার অস্ত্র বহনের অনুমতি ছিল না বলে নিশ্চিত করেছে পুলিশ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনায় দেশটির অস্ত্র আইন নিয়ে নতুন করে বিতর্কের শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার (২৫ মে) টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিশুসহ ২১ জনের মৃত্যু হয়।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
