যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় আহত চার জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে ডিসি মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান এ তথ্য জানিয়েছেন।
ওয়াশিংটনের কানেকটিকাট এভিনিউ-ভ্যান নেস এলাকায় অজ্ঞাত এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এই ঘটনায় এক কিশোরীসহ চারজন আহত হয়। হাসপাতালে নেওয়ার পর এদের সবাই মারা গেছে।
পুলিশ প্রধান কন্টি বলেন, ‘আমরা যাকে সন্দেহভাজন হিসেবে বিশ্বাস করছি সে মারা গেছে। আমরা বিশ্বাস করি, সন্দেহভাজন ওই ব্যক্তি যে অ্যাপার্টমেন্টে ছিলেন সেখানে পুলিশ সদস্যরা প্রবেশের সময় সে আত্মহত্যা করেছে।’
অ্যাপার্টমেন্টের ভিতরে ছয়টি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে উল্লেখ করে কন্টি বলেন, ‘বেশ কয়েকটি নলওয়ালা বন্দুক, একাধিক রাউন্ড গোলাবারুদ এবং হ্যান্ডগান রয়েছে।’
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
