কারাবাস শেষে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
এর আগে রাজধানীর মতিঝিল থানার নাশকতা মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করে আদালত। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এই আদেশ দেন।
গত বুধবার (৬ এপ্রিল) রাজধানীর মতিঝিল থেকে আটক করা হয়েছিল ইশরাক হোসেনকে। সেখান থেকে তাকে নেয়া হয় সিএমএম কোর্টে। পর তার পক্ষে জামিন আবেদন করেছিলেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, তাহেরুল ইসলাম তৌহিদ, মোসলে উদ্দিন জসিম ও আমিনুল ইসলাম।
একইসাথে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহা জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিলে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় বিএনপি নেতাকর্মীরা বাধা দিতে গেলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জও করে।
আটকের পর এই নেতাকে দুই বছর আগের গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য। এছাড়া দলটির ঢাকা মহানগরীর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন তিনি।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
