সংসদে পাকিস্তান ক্রিকেট দলের পক্ষে বাংলাদেশি সমর্থকদের হয়ে কথা বলায় তোপের মুখে পড়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। শনিবার (২৭ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হারুন অভিযোগ করেন, পাকিস্তান ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়ে দেশটির প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করা হয়েছে।
হারুনুর রশিদ বলেন, সমর্থকরা মাঠে পতাকা উড়িয়েছে। এই পতাকা উড়ানো কেন্দ্র করে নানা কথা বলা হচ্ছে। কিন্তু কেন? সবাইকে একটা কথা মনে রাখতে হবে, পাকিস্তান আমাদের দেশে খেলতে এসেছে, তারা আমাদের মেহমান। এটাকে কেন্দ্র করে কেন বিদ্বেষপূর্ণ কথা বলা হচ্ছে। তাদেরকে তো আনা দরকার ছিল না, কেন আসতে দিলেন। একটা দেশের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করা ঠিক না।
এরপর নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী হারুনুর রশিদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পয়েন্ট অব অর্ডারে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ২৩ বছর এই জাতি লড়াই সংগ্রাম করে স্বাধীনতা পেয়েছিল। অধিকার হারা মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছিল। সেই জায়গায় যখন আমাদের আঘাত করা হয়, তখন আমরা ব্যথিত হই, বাংলাদেশের মানুষ ব্যথিত হয়, ৩০ লাখ শহীদ অপমানিত হয়, আমাদের মা-বোনদেরকে অপমান করা হয়। বিএনপির এমপি হারুনুর রশিদ যেভাবে পাকিস্তানের পক্ষ নিয়ে এই সংসদে যা বললেন, তাতে তাদের প্রকৃত চরিত্র বেরিয়ে এসেছে। তারা যে রাজাকার, আল-বদর, আল-সামসদের পক্ষ নিয়ে কথা বলছে, রাজনীতি করছে, এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেন্টিমেন্ট তারা ধারণ করে না- সেটাই প্রমাণ হয়েছে। বিএনপির রাজনীতিই হচ্ছে সেটা।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
