বাংলাদেশি আমেরিকান ব্যবসায়ী রহিম র্যা নিহাল ডেমক্র্যাটিক পার্টির রিফ্যুজিয়ো কাউন্টির চেয়ারম্যান হয়েছেন। টেক্সাস ডেমক্র্যাটিক পার্টির চেয়ারম্যান গিলবার্টো হিনোজোসা এ সিদ্ধান্তের কথা টেক্সাস স্টেটের সেক্রেটারিকে ৪ নভেম্বর লিখিতাকারে অবহিত করেছেন।
উল্লেখ্য, টেক্সাস রিপাবলিকানদের ঘাঁটি হলেও সাম্প্রতিক বছরগুলোতে সেন্ট্রাল আমেরিকান ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আগতরা বসতি ও ব্যবসা শুরু করায় গত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে ব্যাপক প্রভাব পড়েছে। রহিম র্যা নিহালও ছিলেন ডেমক্র্যাটিক পার্টির তৃণমূলের অন্যতম সংগঠক। টেক্সাসের নীতি-নির্দ্ধারকদের সাথেও গড়ে উঠেছে চমৎকার সম্পর্ক।
এ নিয়োগের সিঁড়ি বেয়েই রহিম মার্কিন রাজনীতিতে আগাতে চান জানিয়ে ৫ নভেম্বর শুক্রবার এ সংবাদদাতাকে বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ রচনায় জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলার পরিক্রমায় মার্কিন প্রশাসনের সহায়তার দিগন্ত প্রসারিত করতে আমি সর্বাত্মক চেষ্টা চালাবো।’ যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক নেতা রহিম বলেন, বাংলাদেশের সামগ্রিক কল্যাণে কিছু করতে হলে সকলেরই উচিত মূলধারায় জোড়ালোভাবে সম্পৃক্ত হওয়ার।
এর আগে প্রবাসী ব্যবসায়ী নিহাল রহিম সিআইপি পদক পেয়েছেন বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূণ অবদানের জন্য। বাংলাদেশ সরকার রহিমকে এ সম্মাননা দিয়েছে ৬ জানুয়ারি ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০’ অনুষ্ঠানে এই সম্মননা প্রদান করা হয়।
যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক নেতা রহিম বিভিন্ন সমাজিক কর্মকাণ্ডের সাথেও ওতপ্রোতভাবে জড়িত।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
