এক বিজ্ঞপ্তিতে ফোবানা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবার অবগতির জন্য জানানো হয়েছে যে, গত লেবার ডে উইকেন্ডে ফোবানার নাম ব্যাবহার করে ওয়াশিংটনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে মারামারির ঘটনার সাথে ফোবানার কোন সম্পৃক্ততা নেই।
২০১৯ সালে নিউ ইয়র্কের নাসাউ কলসিয়ামে অনুষ্ঠিত ৩৩তম ফোবানা সম্মেলনের পর সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে শরাফত হোসেন বাবু এবং তার সংগঠন স্বদেশকে ফোবানা থেকে বহিস্কার করা হয়। ফোবানা থেকে বহিস্কৃত হয়ে শরাফত হোসেন বাবু অবৈধ ভাবে গত লেবার ডে উইকেন্ডে ফোবানার নাম ব্যবহার করে একটি মেলার আয়োজন করে এবং সেই অবৈধ অনুষ্ঠানে সংঘটিত মারামারির ঘটনার ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে যার সাথে প্রকৃত ফোবানার কোন সম্পৃক্ততা নেই।
সকলের অবগতির জন্য জানানো হয়েছে যে, ৩৫তম ফোবানা সম্মলেন অনুষ্টিত হবে আগামী নভেম্বর মাসের ২৬, ২৭ ও ২৮ তারিখ যথাক্রমে শুক্র, শনি ও রোববার গেলর্ড কনভেনশন সেন্টার, মেরিল্যান্ডে এবং ২০২১ সালের সম্মেলনের আয়োজক হচ্ছে আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি।
ফোবানা সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ৬৪৬-২২৬-৭১৪৪, এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ রব চৌধুরী ৮১৮-৭৩০-১০২০, ৩৫তম ফোবানার কনভেনার জি আই রাসেল ৬৪৬-৫৩৩-১৩৫০ এবং সদস্য সচিব শিব্বীর আহমেদ ২০২-৭০৫-৭৯০০ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়াও https://www.fobanaonline.com ভিজিট করে ফোবানা সংক্রান্ত তথ্য জানার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
