কুমিল্লার নাঙ্গলকোটে স্ত্রী রুজিনা আক্তারের নগ্ম ছবি ভাইরালের হুমকি দেন দুবাই প্রবাসী স্বামী মনু মিয়া। এতে লোকলজ্জায় স্ত্রী রুজিনা আক্তার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার মা ও ভাই। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মৌকরা ইউপির ময়ূরা মাধ্যম পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত রুজিনার মারিয়া আক্তার নামে ৭ বছরের একটি মেয়ে রয়েছে। গত ৮-৯ বছর আগে প্রথম স্বামীর সংসার থেকে বিচ্ছেদ হয় রুজিনার। এরপর গত দেড় বছর আগে প্রবাসী বেতাগাও গ্রামের মনু মিয়ার সঙ্গে মৌকরা ইউপির ময়ূরা মাধ্যম পাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের মেয়ে রুজিনা বেগমের বিয়ে হয়। গত ৬ মাস আগে রুজিনার স্বামী দুবাই চলে যান। পরে তিনি জানতে পারেন, তার স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক রয়েছে। তাই রুজিনার নগ্ম ছবি, রুজিনার ছোট ভাই কলেজ পড়ুয়া রাকিব হাসানের মোবাইল পাঠাতে থাকেন প্রবাসী স্বামী মনু মিয়া। এ ছাড়া সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এতে করে স্বামী-স্ত্রী মধ্যে বিরোধ চলছিল।
নিহতের ছোট ভাই রাকিব হাসান বলেন, ‘আপুর আগে একটি বিয়ে হয়েছে। ওই ঘরে মারিয়া আক্তার নামের তার একটি ভাগ্মি রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মা, আপু ও ভাগ্নিসহ রাতের খাবার পেয়ে ঘুমিয়ে পড়ি। একই ঘরের একটি কক্ষে আমি থাকি। অন্য কক্ষে আপু ও তার মেয়ে থাকেন। রাত আনুমানিক ৩টার পর আপুর ছোট মেয়ে মারিয়া এসে বলেন, “মামা আমি বাহিরে যাবো।” তখন বলি তোমার আম্মুকে বলো। এ সময় তার কক্ষে গিয়ে দেখি আপু ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।’ তিনি আরও বলেন, ‘রাতে আপু আর দুলাভাইয়ের মোবাইলে ঝগড়া করতে শুনেছি। বিভিন্ন সময় দুলাভাই আপুর নগ্ম ছবি তার মোবাইল পাঠাতো।‘
নিহতের মা মমেনা বেগম বলেন, ‘প্রবাসী স্বামী তার মেয়ের নগ্ম ছবি বিভিন্ন লোকের কাছে পাঠাতো। স্বামী স্ত্রীর নগ্ম ছবি ভাইরাল করারও হুমকি দিয়ে আসছিলেন। এতে লোক লজ্জায় মেয়ে আত্মহত্যা করেছেন।’
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল নূর জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যা প্ররোচণার মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
