করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘খুবই স্থিতিশীল’ বলে মন্তব্য করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী।
সোমবার বিকেলে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে মতামত জানান চিকিৎসকরা। বিকাল ৫টায় চিকিৎসক দল খালেদার গুলশানের বাসায় প্রবেশ করেন। খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করে পরে সাংবাদিকদের মুখোমুখি হন চিকিৎসকরা।
ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘খালেদা জিয়া খুবই ভালো আছেন। তাঁর অবস্থা খুবই স্থিতিশীল। আর এক সপ্তাহ যদি ওনার অবস্থা এভাবে স্থিতিশীল থাকে, তাহলে বলা যায় উনি বিপদমুক্ত হলেন।’
চিকিৎসকরা বলেন, খালেদা জিয়া করোনাভাইরাসের সংক্রমণ প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনো তাঁকে কোনো হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন নেই।
বর্তমানে খালেদা জিয়ার অবস্থা খুবই স্থিতিশীল বলে জানান চিকিৎসকরা।
এর আগে খালেদা জিয়ার বিষয়টি পর্যালোচনা করতে বৈঠকে বসেছে তার ব্যক্তিগত মেডিকেল বোর্ড।
মেডিসিন ও বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফ এম সিদ্দিকীর নেতৃত্বে মেডিকেল বোর্ড সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের বাসা ‘ফিরোজায়’ বসেন।
মেডিকেল টিমে আরও রয়েছেন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুস শাকুর খান, ইউরোলোজিস্ট অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও ডা. মো. আল মামুন।
More Stories
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
