বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে প্রায়ই খবরের শিরোনাম হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার প্রকাশ্যে এল আমেরিকার বিদায়ী এই প্রেসিডেন্টের মিথ্যা বলার পরিসংখ্যান।
মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প একদিনে ৫০০ বারের বেশি মিথ্যা কথা বলেছেন।
দৈনিকটি ২০২০ সালে ট্রাম্পের মিথ্যা দাবি ও বিভ্রান্তিকর বক্তব্যের এক পরিসংখ্যান তুলে ধরে বলেছে। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিনে ৫০০ বারের বেশি মিথ্যা কথা বলে নিজেরই মিথ্যা বলার রেকর্ড ভেঙেছেন।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প গত ২ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন মোট ৫০৪ বার মিথ্যা বলেছেন। দৈনিকটি ‘ট্রুথ টেস্টার’ বা ‘সত্য পরীক্ষক’ নামের একটি কলামে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা বলার এই পরিসংখ্যান প্রকাশ করেছে।
প্রতিবেদনটিতে মার্কিন প্রেসিডেন্টের টুইটার বার্তাগুলোর কিছু উল্লেখযোগ্য মিথ্যা তুলে ধরে বলা হয়েছে, ২০২০ সালের ৫ নভেম্বর পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ২৯ হাজার ৫০৮ বার মিথ্যা বলেছেন ও বিভ্রান্তিকর তথ্য তুলে ধরেছেন।
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট যেসব বিষয়ে সবচেয়ে বেশি মিথ্যা বলেছেন সেগুলোর মধ্যে করোনাভাইরাস অন্যতম। এই ভাইরাসকে প্রথমদিকে গুরুত্ব না দিয়ে তিনি যে ভুল করেছেন তা ধামাচাপা দিতেই মূলত তিনি এসব মিথ্যা বুলি আউড়িয়েছেন।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
