করোনাভাইরাস পরীক্ষায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে অনুমতি বাতিল হওয়া জেকেজি হেলথকেয়ারের ‘চেয়ারম্যান’ ডা. সাবরিনা আরিফ চৌধুরী নামে পরিচিত ডা. সাবরিনা শারমিন হুসাইনকে রাতে তেজগাঁও থানার হাজতখানায় রাখা হয়। রবিবার বিকেলে ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনারের (ডিসি) কার্যালয় থেকে বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে থানায় এনে থানাহাজতে রাখা হয়। বর্তমানে ডা. সাবরিনা থানাহাজতে আছেন। সোমবার রিমান্ডের জন্য আবেদন করে তাঁকে আদালতে পাঠানো হবে।
এর আগে ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তেজগাঁও বিভাগীয় উপপুলিশ কমিশনার (ডিসি) কার্যালয়ে ডাকা হয়েছিল দুপুরে। কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করা হয় তাঁকে। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয়ও তাঁকে বরখাস্ত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. সাবরিনা শারমিন হুসাইন চাকরিতে থেকেও বেসরকারি প্রতিষ্ঠান জেকেজির চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট প্রদান ও অর্থ আত্মসাতের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে আজ ১২ জুলাই পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সরকারি কর্মকর্তা হয়ে সরকারের অনুমতি ছাড়াই বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থাকা এবং অর্থ আত্মসাৎ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই ডা. সাবরিনা শারমিন হুসাইনকে সরকারি কর্মচারী বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষভাতা প্রাপ্ত হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
More Stories
আ. লীগের ৪৮ শতাংশ ভোট বিএনপিতে, জামায়াত পাবে ২৯.৯: জরিপ
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে ভোট দেবে ৪৮ শতাংশ আওয়ামী লীগ সমর্থক, আর জামায়াতকে ভোট দেবে ২৯ দশমিক ৯ শতাংশ।...
গুপ্তরা ফের ষড়যন্ত্র শুরু করেছে: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণের স্বাধীনতা, জনগণের ভোটের অধিকার, জনগণের কথা বলার অধিকারের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। এই...
বাংলাদেশের নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান
যুক্তরাজ্যের প্রভাবশালী সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’ বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে একটি বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে...
জামায়াতের ইশতেহার ঘোষণা, ২৬ বিষয়ে অগ্রাধিকার
জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপসহ ২৬টি বিষয়কে প্রাধান্য দিয়ে ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।...
প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও ৫ আগস্ট হবে: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) দক্ষিনাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রশাসনের সমালোচনা করে বলেছেন, আপনারা যদি বাংলাদেশ জনগণের বিরুদ্ধে যান তবে...
আমরা সমতাভিত্তিক রাষ্ট্র উপহার দিতে চাই: ডা. জুবাইদা রহমান
বিএনপি ক্ষমতায় গেলে শ্রমের মর্যাদা, জ্ঞান ও সমতাভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়ার কথা জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা...
