সিঙ্গাপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪১ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের ৫ জন ছাড়া বাকি ৭৩৬ জনই অভিবাসী। মোট আক্রান্তের ৮৪ শতাংশই দেশটির ডরমিটরিতে বসবাস করা অভিবাসী শ্রমিক।
দেশটিতে প্রায় ৩ লাখ ২৩ হাজার অভিবাসী শ্রমিক ডরমিটরিতে থাকছেন। এ পর্যন্ত তাদের প্রায় ১৭ হাজার ৭৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সে হিসাবে এখন পর্যন্ত ৫.৫ শতাংশই অভিবাসী করোনায় আক্রান্ত হয়েছেন; যা মোট আক্রান্তের ৮৪ শতাংশ।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, দেশটিতে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৩৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ২০ জন।
সুস্থ হয়েছেন ১ হাজার ৬৩৪ জন। হাসপাতাল ও হোম কেয়ারে চিকিৎসাধীন ১৯ হাজার ২৮৫ জন। এদের মধ্যে ২৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
More Stories
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
