ভারতে আটকা পড়েছেন ২ হাজার ৫০০ বাংলাদেশি। তারা আগামী ১৪ এপ্রিল লকডাউন শেষে দেশে ফিরতে পারবেন।
শুক্রবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, আটকেপড়া বাংলাদেশিদের সমস্যা সমাধানে ‘সজাগ দৃষ্টি রাখছে’ সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সর্বশেষ তথ্যমতে জানা গেছে- দেশটিতে আড়াই হাজার বাংলাদেশি আটকা পড়েছেন। এদের মধ্যে এক হাজারের বেশি ছাত্র-ছাত্রী রয়েছেন। লকডাউনের কারণে দেশটিতে যানবাহন বন্ধ হয়ে পড়ায় তাদের এ মুহূর্তে দেশে ফেরত আনা সম্ভব হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটকেপড়া প্রবাসী বাংলাদেশিরা আর্থিক বা অন্য কোনো সমস্যার সম্মুখীন হলে হাইকমিশন ও অন্যান্য মিশনগুলো তা সমাধানে সচেষ্ট আছে। পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতসহ অন্যান্য দেশে আটকেপড়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবেলায় ভারত সরকারের নির্দেশনা অনুযায়ী, কোনো বিদেশি ১৪ এপ্রিল পর্যন্ত ভারতে প্রবেশ করতে পারবে না। ভারত থেকেও কোনো বিদেশির বহির্গমন নিরুৎসাহিত করা হচ্ছে। এছাড়া ভারতের আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ ব্যবস্থাও এ মুহূর্তে বন্ধ রয়েছে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
