প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এভারেস্টজয়ী বাংলাদেশি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। বর্তমানে তিনি অবস্থান করছেন আমেরিকার লস এঞ্জেলেসে।
বাংলাদেশী পর্বতারােহী, একটিভিস্ট, সােশ্যাল ওয়ার্কার ও লেখিকা ওয়াসফিয়া নাজরীন প্রথম বাঙালী যিনি সেভেন সামিট সম্পন্ন করেছেন।
গত ১৮ নভেম্বর ২০১৫ সালে ন্যাশনাল জিওগ্রাফি নাজরীনকে এডভেঞ্চার অব দ্যা ইয়ার হিসেবে স্বীকৃতি দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছেন তিনি।
ফেসবুকে এক স্ট্যাটাসে ওয়াসফিয়া লিখেছেন, ‘হ্যাঁ, আমি কোভিড-১৯ এর সঙ্গে লড়াই করছি। তবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি যেটা নিয়ে যুদ্ধ করছি তার কিছুটা ভাগ করে নেওয়ার জন্য বন্ধুর সহায়তায় এ পোস্ট করছি।’
তিনি আরও লিখেন, ‘কুসংস্কার ভাঙার আশা নিয়ে, ভুল ধারণা এবং ভুল তথ্য যা বিশ্ব সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। আমি আমার মাতৃভূমি বাংলাদেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, দেশের জনগণকে আঘাত করছে এ করোনা। মহামারি রোগটি দীর্ঘ হতে চলেছে এবং আমাদের সচেতনতা ও সর্বোচ্চ প্রস্তুতি দরকার।’

‘প্রথম নিজেকে শান্ত রেখে যা কিছু করার করুন। সব কিছু আমাদের মন থেকে উদ্ভূত হয় এবং আমাদের ব্যক্তিগত এবং সম্মিলিত মন স্থিতিশীল রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আতঙ্কিত সমস্ত ধরনের ভুল এবং উদ্বেগের সংবাদ মনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। দয়া করে ভেরিফাই নিউজগুলো পড়ুন’ যোগ করেন ওয়াসফিয়া।
সুস্থ ও সবল দেহের অধিকারী ওয়াসফিয়া বিশ্বাস করেন তিনি হিমালয় বিজয়ের মত করোনাকেও পরাস্থ করে বিজয়ী হবেন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
