প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে লকডাউন ঘোষণা করা হয়েছে।
রোববার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ ঘোষণা দেন বলে এনডিটিভি জানিয়েছে। সোমবার সকাল ৬টা থেকে ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত দিল্লিতে লকডাউন চলবে বলে জানিয়েছেন তিনি।
এনডিটিভির খবরে বলা হয়, ভারতের ৭৫ জেলায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। করোনাভাইরাসের কারণে দেশজুড়ে রেল, মেট্রো, আন্তরাজ্য বাস পরিষেবাও বন্ধ রয়েছে। ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩৪০ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ৭ জনের । এ ছাড়া পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে চারজন আক্রান্ত হয়েছেন।
সরকারি গণপরিবহণ, শপিং মল, দোকানপাট থেকে শুরু করে জমায়েত হতে পারে, এমন জায়গাগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব, রাজস্থান।
এ দিকে দেশের ৭৫টি জেলা শহরকে লকডাউন করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে, সব জরুরি পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।
আজ রোববার থেকে ভারতজুড়ে জনতার কারফিউ চলছে। এ দিন সকাল ৭টা-রাত ৯টা পর্যন্ত লোকজনকে বাসায় অবস্থান করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহ্বান জানিয়েছেন।
More Stories
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
এবার কলকাতা উপ-হাইকমিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ
দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।...
