স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত হতে যাওয়া ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদ্রিদে শেখ হাসিনার আগমন উপলক্ষে করণীয় বিষয় নিয়ে ছাত্রলীগ স্পেন শাখা প্রস্তুতি সভা করেছে।
সোমবার (২৫ নভেম্বর) মাদ্রিদের স্থানীয় মেহমান খানা রেস্তোরাঁয় আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ স্পেন শাখার সাবেক সভাপতি ইসমাইল হোসেন রায়হান। ছাত্রলীগ নেতা আব্দুন নূর নীরবের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- শফিকুন নূর, কাওসার আহমেদ টুটুল, সাদেক লস্কর, মকবুল, মো. রাজীব, মো. শায়েক, রাজু আহমেদ, শুভ্রত শুভ, মাছুম শেখ, মো. সাগর, সাব্বির প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইসমাইল হোসাইন রায়হান বলেন, বিশ্ব মানবতার নেতা হিসেবে পরিচিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে মাদ্রিদ আসছেন। মাদ্রিদ বিমানবন্দরে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, আগামী ২-১৩ ডিসেম্বর মাদ্রিদের আন্তর্জাতিক সম্মেলন স্থল ‘ফেরিয়া দে মাদ্রিদ’-এ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ২৫) অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনে যোগ দিতে মাদ্রিদে পৌঁছবেন ১ ডিসেম্বর। ৩ ডিসেম্বর বাংলাদেশের উদ্দেশে আবার যাত্রা করবেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
More Stories
আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও
আন্দামান সাগরে একটি ট্রলার ডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ কমপক্ষে ২৫০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও...
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
