ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার ঘোষিত এই পরিকল্পনায় ‘জেরুজালেমকে ইসরায়েলের অবিভক্ত রাজধানী’ এবং জর্ডান ভ্যালি ও পশ্চিমতীরে ইসরায়েলি দখলদারিত্বকে যুক্তরাষ্ট্র বৈধতা দেবে বলে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে এই পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প। এ সময় ইসরায়েলের বিরোধীদলীয় নেতা বেনি গানৎজও উপস্থিত ছিলেন।
এই ঘোষণার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে এটিকে ‘ঐতিহাসিক দিন’ বলে আখ্যায়িত করেন নেতানিয়াহু। ফিলিস্তিনিরা মেনে নিলে এই পরিকল্পনা ইসরায়েলি পার্লামেন্টে পাস করারও আশ্বাস দেন তিনি।
পরিকল্পনায় জেরুজালেমকে ইসরায়েলের ‘অবিভক্ত রাজধানী’ বলা হলেও পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী করা যেতে পারে বলে মত দেন ট্রাম্প। তবে পূর্ব জেরুজালেম বলতে তিনি কোন অঞ্চলকে বুঝিয়েছেন তা স্পষ্ট নয়।
এদিকে ট্রাম্পের এই ঘোষণাকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্রিটেনের ‘বেলফোর ঘোষণার’ সঙ্গে তুলনা করেছেন ফিলিস্তিনি রাজনীতিকরা। এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে তারা বলেছে, এটা কেবল ফিলিস্তিনি ভূখণ্ড দখলে বেলফোর ঘোষণাকে চূড়ান্ত রূপ দেবে।
উল্লেখ্য, ব্রিটেনের দখলে থাকা ফিলিস্তিনি ভূখণ্ডে ‘ইহুদিদের জন্য জাতীয় বসতি স্থাপনে’ ১৯১৭ সালের ২ নভেম্বর দেশটির ‘বেলফোর ঘোষণার’ ধারাবাহিকতায় পরবর্তীতে ফিলিস্তিনিদের বিতাড়িত করে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়।
এবার ট্রাম্পের কথিত ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা মূলত তৈরি করেছেন তার জামাতা কট্টর ইহুদি ধর্মাবলম্বী জারেড কুশনার। এনিয়ে গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যে দৌড়ঝাঁপ করেছিলেন তিনি।
ফিলিস্তিনি অ্যাকটিভিস্ট ফখরি আবু দিয়াব বলেন, ‘এটা স্পষ্ট যে, ট্রাম্প নতুন বেলফোর ঘোষণা দিয়ে ইতিহাসের পুনরাবৃত্তি করছেন। ট্রাম্প এমন কিছু দিচ্ছেন তিনি যেটার মালিক নন, যাকে দিচ্ছেন সে এটা পাওয়ার অধিকার রাখে না।’
ফিলিস্তিনের সাবেক মন্ত্রী জিয়াদ আবু জায়াদ বলেন, ‘আমরা কখনো আমাদের রাজধানী হিসেবে জেরুজালেমকে ছেড়ে দেব না, এবং রাষ্ট্র হিসেবে জর্ডান ভ্যালি ও পশ্চিমতীরের অংশও নয়।’
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে জরুরি বৈঠক ডেকেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। অন্যদিকে ট্রাম্পের পরিকল্পনা প্রতিহত করার ঘোষণা দিয়েছে প্রতিরোধ সংগঠন হামাস।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
