ধর্ষণের মামলায় গ্রেফতার হওয়া লুৎফর রহমান হিমুকে (৩১) বহিষ্কার করা হয়েছে পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থেকে। ৭ ডিসেম্বর ফিলাডেলফিয়া সিটিতে আওয়ামী লীগ এবং যুবলীগের শীর্ষ কর্মকর্তাগণের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
স্টেট আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের বলেছেন, হিমু স্টুডেন্ট ভিসায় ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে আসার আগে খুলনার বিএল কলেজে ইসলামী ছাত্র শিবিরের নেতা ছিলেন। এ তথ্য সংগ্রহ করেছেন পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী যুবলীগের সভাপতি আলিমউদ্দিন। সে তথ্য যাচাই-বাছাইয়ের পর্যায়েই নিউইয়র্কে একটি হোটেল ভাড়া নিয়ে একজন মহিলাকে (৩৪) অকথ্য নির্যাতনের পর ধর্ষণের অভিযোগে ১ ডিসেম্বর গ্রেফতার হন হিমু। ১৩ জানুয়ারি কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজিরার তারিখ দিয়ে হিমুকে আদালত ২ ডিসেম্বর জামিন (সুপারভাইজ রিলিজ) প্রদান করেন।আবু তাহের আরও বলেন, হিমুর বিরুদ্ধে ফিলাডেলফিয়া কমিউনিটির লোকজনেরও নানা অভিযোগ রয়েছে। তাকে সরাসরি স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করতে হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিদায়ী কমিটির সভাপতি সিদ্দিকুর রহমানের অনুরোধে।
ওই সভার সিদ্ধান্ত প্রসঙ্গে যুবলীগ সভাপতি আলিম উদ্দিন জানান, কোন এক অজ্ঞাত কারণে হিমুকে সাংগঠনিক সম্পাদক করতে হয়েছিল। ধর্মের ঢোল বাতাসে নড়ে। তাই অপকর্মের ঘটনা চাপা থাকলো না। বিয়ের প্রলোভন দিয়ে দুই সন্তানের জননীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে এখন কাঠগড়ায় সেই হিমু। নিউইয়র্ক সিটির কুইন্সে ক্রিমিনাল কোর্টে তার মামলার পরবর্তী তারিখ হচ্ছে ১৩ জানুয়ারি।
More Stories
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
রোমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ইতালির রাজধানী রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে।...
