যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক স্টেট সিনেটের ইতিহাসে প্রথম ফিলিস্তিনি এবং প্রথম মুসলিম নারী হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন আবেয় কাওয়াস। ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট এই প্রার্থী প্রগতিশীল রাজনীতির ওপর ভর করে ৭৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
২২ নভেম্বর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
গত ৩ নভেম্বর নির্বাচনের রাতে কুইন্সের ‘বোহেমিয়া বিয়ার গার্ডেনে’ জড়ো হওয়া শত শত ‘ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকা’ (ডিএসএ) সদস্যদের হর্ষধ্বনির মাঝে সোনালী ও লাল রঙের ঐতিহ্যবাহী ফিলিস্তিনি কারুকাজ বা তাতরিজ খচিত ব্লেজার পরে কাওয়াস চিৎকার করে বলেন, আপনারা সবাই মিলে নিউইয়র্ক সিনেটের ইতিহাসে প্রথম একজন ফিলিস্তিনিকে নির্বাচিত করেছেন।
৩৪ বছর বয়সী আবেয় কাওয়াস উত্তর-পশ্চিম কুইন্সের ডিস্ট্রিক্ট-১২ আসন থেকে জয়ী হয়েছেন। এলাকাটি নিউইয়র্ক সিটির অন্যতম বৃহৎ আরব অধ্যুষিত অঞ্চল, যেখানে প্রায় অর্ধেক বাসিন্দাই যুক্তরাষ্ট্রের বাইরে জন্মগ্রহণ করেছেন। রিপাবলিকান প্রার্থী হান খন তো-কে হারিয়ে কাওয়াসের এই জয় এবারের মধ্যবর্তী নির্বাচনে ফিলিস্তিনপন্থী ও ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট প্রার্থীদের বৃহত্তর বিজয়ের ধারারই অংশ। যার মধ্যে মিশিগানে সিনেটর-নির্বাচিত আবদুল আল-সায়েদ এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে মেয়র-নির্বাচিত নিতিয়া রমনও রয়েছেন।
বিজয় ভাষণের পর ডিএসএ সংগঠক স্টাইলিয়ানোস ক্যারোলিডিস সমর্থকদের মনে করিয়ে দেন যে, কাওয়াস শুরুতে নির্বাচনে লড়তে একদমই রাজি ছিলেন না; ডিএসএ-কে তাকে ক্রমাগত অনুরোধ করে রাজি করাতে হয়েছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি যখন অঙ্গরাজ্য আইনসভায় ছিলেন, তখন কাওয়াস তার সঙ্গে কাজ করেছিলেন, যে কারণে তার সাংগঠনিক দক্ষতা সম্পর্কে সবার জানা ছিল।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে কাওয়াস জানান, ফিলিস্তিনের মুক্তির প্রতি তার অঙ্গীকারের সঙ্গে আপস না করে নির্বাচনে লড়া সম্ভব কি না, তা নিয়ে তিনি শুরুতে সন্দিহান ছিলেন। তবে রাজনৈতিক পরিবেশ বদলে যাওয়ায় তিনি শেষ পর্যন্ত প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, মনে হয়েছিল ফিলিস্তিনপন্থী অবস্থান নিয়ে নির্বাচনে লড়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
কাওয়াসের বাবা-মা ফিলিস্তিনে গণবিতাড়নের সময় নিজ ভূমি থেকে উচ্ছেদ হয়েছিলেন, তার বাবা ১৯৪৮ সালে এবং মা ১৯৬৭ সালে বাস্তুচ্যুত হন।
জোহরান মামদানি ও ডিএসএ-এর সমর্থনে কাওয়াসের প্রচারণায় এক হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক কাজ করেছেন। তারা সাশ্রয়ী আবাসন, স্বাস্থ্যসেবা ও গণপরিবহনের পাশাপাশি ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান। কাওয়াস উল্লেখ করেন, মামদানিকে একসময় সতর্ক করা হয়েছিল যে ফিলিস্তিনকে সমর্থন করলে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে, কিন্তু উল্টো এই অবস্থানই তাকে ভোটারদের আস্থা অর্জনে সাহায্য করেছে। এই বিষয়টি তাকে রাজনীতিতে আসার সাহস জুগিয়েছে।
তবে নির্বাচনী রাজনীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি পরিবর্তন করা সম্ভব কি না, তা নিয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানী সামি সুলাইমান। কাওয়াস নিজেও স্বীকার করেছেন যে আইনসভায় তারা এখনো সংখ্যালঘু হওয়ায় অনেক কিছুই শীর্ষ নেতাদের রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করবে।
দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদবিরোধী আন্দোলনের উদাহরণ টেনে কাওয়াস বলেন, মানুষের শক্তি পেছনে থাকলে পরিবর্তন সম্ভব এবং সেই জনগণের কাছেই তিনি দায়বদ্ধ থাকবেন।
More Stories
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা দলটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো অবস্থান নেই।...
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে কী আলোচনা হলো, জানালেন মাহদী আমীন
জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই দেশের মানুষের মধ্যে ফ্যাসিবাদবিরোধী ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সেই ঐক্যকে আরও সুসংহত করতে চায় সরকার। দেশের স্বাধীনতা,...
বাংলাদেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: রয়টার্সকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে...
অনেকেই বলেছে, তারেক রহমান গর্তে পড়েছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘অনেকেই বলেছে, তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’-এমন মন্তব্য তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক...
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন— আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন আছে এবং গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের...
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি সড়কের সম্মানসূচক নামকরণ বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে করার প্রস্তাব আনা হয়েছে। শিকাগো...
