Read Time:2 Minute, 46 Second

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ‘আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মনে হয়, আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই।’

বৃহস্পতিবার সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, আওয়ামী লীগ তাদের শাসনামলে এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল, যেখানে সমাজের সৎ, যোগ্য ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব ছিল না। এ পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, অনেক মানুষের অর্থ-সম্পদ না থাকলেও সমাজে তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে। তাদেরও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, গত ১৭ বছরে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়নি। তবে আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভোলার প্রাকৃতিক গ্যাস প্রসঙ্গে স্পিকার বলেন, জেলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। দেশের বর্তমান গ্যাসের মজুতের সঙ্গে তুলনা করলে ভোলায় আরও গ্যাসের ভান্ডার থাকার সম্ভাবনা রয়েছে। ভোলার সাধারণ মানুষের গ্যাসের প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ গ্যাসের জন্য দাবি জানিয়ে আসছেন। গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার। ভোলার মানুষের দীর্ঘদিনের এ দাবি নিয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত
Next post আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
Close