মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী ব্যাপক অভিযানে ৪৬০ বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির বিভিন্ন আবাসিক এলাকা এবং বিদেশিদের অধিক উপস্থিতি রয়েছে এমন স্থানে পরিচালিত দুই দিনব্যাপী অভিযানে মোট ১ হাজার ৪৩ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) মালয়েশিয়ার ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইটস টাইমস এ তথ্য জানিয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, গত ১০ ও ১১ আগস্ট সারা দেশে পরিচালিত অভিযানে মোট ৩ হাজার ৩০৭ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। তাদের মধ্যে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১ হাজার ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৮৮০ জন পুরুষ এবং ১৬৩ জন নারী। তাদের বয়স ১৭ থেকে ৫৯ বছরের মধ্যে।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই সবচেয়ে বেশি। মোট ৪৬০ বাংলাদেশির মধ্যে ৩৬৯ জন পুরুষ এবং ৯১ জন নারী রয়েছেন।
এ ছাড়া ৩২৮ জন ইন্দোনেশীয়, ১৮৬ জন মিয়ানমারের, ৫৫ জন ভারতীয়, ২২ জন নেপালি এবং অন্যান্য দেশের ১৪৩ জন নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
জাকারিয়া শাবান বলেন, সাধারণ মানুষের অভিযোগ, অভিবাসন বিভাগের গোয়েন্দা তথ্য এবং নির্দিষ্ট আবাসিক এলাকায় বিদেশিদের অনিয়ন্ত্রিত উপস্থিতি নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং বিদেশিদের উপস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ বাড়ায় আমরা আইন প্রয়োগ কার্যক্রম জোরদার করেছি।’
গ্রেফতার এড়াতে নথিপত্রহীন বিদেশিদের চলমান অভিবাসী প্রত্যাবর্তন কর্মসূচির সুযোগ নেওয়ার আহ্বানও জানান তিনি। এই কর্মসূচির আওতায় বিদেশি নাগরিকরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে ৫০০ রিঙ্গিত জরিমানা পরিশোধের মাধ্যমে নিজ দেশে ফিরে যেতে পারবেন।
More Stories
বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল জার্মানি
জার্মানিতে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটির...
লিবিয়া থেকে আগামীকাল দেশে ফিরছেন ১৭২ বাংলাদেশি
লিবিয়া থেকে আরো ১৭২ জন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশে ফিরবেন। আজ বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...
উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রবাসী বাংলাদেশিদেরও ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশকে উন্নত দেশে পরিণত...
প্রায় ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব
মাত্র এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে আবাসন, শ্রম ও...
ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে
ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস এবং সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) একটি বিশেষ ফ্লাইটে...
সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত
সৌদি আরবের দাম্মাম বিমান বন্দর এবং আরামকো তেল শোধনাগারে পৃথক হামলায় চার জন নিহত হয়েছে। এছাড়া এসব হামলায় আরো দশজন...
