Read Time:2 Minute, 25 Second

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল চীনা কমিউনিস্ট পার্টির ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার চীনের স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৯টা ৪০ মিনিটে) বেইজিংয়ে অবস্থিত এই জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ থেকে সফরসঙ্গী হিসেবে চীনে যাওয়া প্রতিনিধি দলের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী। এরপর গত সোমবার রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের দালিয়ানে যানন তিনি। দুইদিন সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে বুধবার বিকেলে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী।

গতকাল বৃহস্পতিবার চীনের সঙ্গে দুটি চুক্তি ও ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শেষ দিন অর্থাৎ আাজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়। এ ছাড়া চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও তার বৈঠক অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে আজ বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫.১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও ফিরেছেন একই ফ্লাইটে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post জাতীয় স্বার্থের জায়গায় সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জামায়াত আমির
Next post প্যারিসে শেষ মুহূর্তে ভেস্তে গেল স্বাস্থ্যমন্ত্রীর সংবর্ধনা
Close