বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আজ নৌকা নাই আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নিজেই নিজের কবর রচনা করেছে। আওয়ামী লীগ ও নৌকা এই দুইটাকে দাফন করে দিয়েছে শেখ হাসিনা নিজেই।
আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। তিনি বলেন, বাংলাদেশের মানুষের পক্ষের রাজনৈতিক শক্তির নাম বিএনপি।
বিএনপি এবং ধানের শীষ বাংলাদেশকে ধারণ করে এদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করে। সুতরাং বাংলাদেশের গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি, উন্নয়নের অপর নাম বিএনপি।
তিনি রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের টৈটং উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা ভারতের গোলামী করেছে, যারা মেইড-ইন ইন্ডিয়া তারা ভারতে রপ্তানি হয়ে গেছে।
বাকশালীরা এদেশের মানুষের ওপরে অত্যাচার দুঃশাসন চালিয়েছে তারা আজ বিলুপ্ত হয়ে গেছে। যদি সমৃদ্ধি চান, অগ্রগতি চান, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এদেশের মালিক হতে চান তাহলে ধানের শীষে ভোট দিন।
সালাহউদ্দিন আহমদ আরো বলেন, আমাদের পরিকল্পনা আছে কর্মসূচি আছে, আমাদের নীতি আছে, আমরা কি করব আমরা তা জনগণের কাছে পরিষ্কার করে বলেছি অথচ আমরা যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি তাদের কোনো পরিকল্পনা নাই কিন্তু তারা ধর্মের দোহাই দিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন।
এসময় পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, টৈটং ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, পিপি অ্যাডভোকেট মীর মোশারফ হোসেন টিটু, উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদীদ মুকুট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহছান উল্লাহ, উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনু, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুর রহমান হৃদয়সহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
