বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমাদেরকে দেশ গড়তে হবে।
তিনি বলেন, দেশের প্রত্যেকটি সেক্টর বিগত ১৫/১৬ বছরে ধ্বংস হয়েছে। এই ধ্বংস হওয়ার ফলে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, গণতান্ত্রিকভাবে আপনারা যদি আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন। তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার এলাকার সমস্যা তার কাছে নিয়ে যেতে পারবেন। ঠিক কি কথাটা? বিগত ১৫ বছর যে আমি-ডামি নির্বাচন হয়েছিল, নিশিরাতের নির্বাচন হয়েছিল, তখন যে তথাকথিত এমপি ছিল। আপনারা কি তাদের কাছে আপনাদের এলাকার সমস্যা নিয়ে যেতে পেরেছেন? কি ভাই যেতে পেরেছেন? এলাকার সমস্যা নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সেজন্যই এলাকার সমস্যা সমাধান যদি করতে হয়, দেশের উন্নয়ন যদি করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে গণতন্ত্রের যাত্রার নির্বাচন করতে হবে।
More Stories
আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর
আগামী এক বছরকে (২৫ মে, ২০২৬ থেকে ২৫ মে, ২০২৭ সাল পর্যন্ত) ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...
সচিবের সই ছাড়া ফাইল ছাড়ার অভিযোগ প্রতিমন্ত্রীর, ‘অজ্ঞতা’ বললেন আসিফ মাহমুদ
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে সচিবের স্বাক্ষর ছাড়া প্রকল্পের ফাইল অনুমোদনের অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী...
বিএনপি ভাগ-বাটোয়ারার রাজনীতিতে ব্যস্ত: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্র সংস্কারের চেয়ে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে বিএনপি বেশি ব্যস্ত হয়ে পড়েছে।...
ভুল করলে জনগণ আমাদেরও ক্ষমা করবে না : মির্জা ফখরুল
দেশের মানুষ এখন সবকিছু বুঝতে পারে উল্লেখ করে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...
সরকার এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি দ্রুত নিশ্চিত করা হবে বলে...
সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীদের ‘ঈদ বোনাস’ দিলেন প্রধানমন্ত্রী
দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ বোনাস’ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২২ মে) সন্ধ্যায়...
