ভ্রমণকারীদের কাছ থেকে অতিরিক্ত সার্ভিস চার্জ আদায় রোধে মানি চেঞ্জারদের মাধ্যমে পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে বুধবার (৭ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়, বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত বিদ্যমান নির্দেশিকা ‘গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনস (জিএফইটি)-২০১৮’ অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা প্রবাসে গমনকারী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটা অনুযায়ী বিদেশি মুদ্রার নোট, কয়েন ও ট্রাভেলার্স চেক (টিসি) বিক্রি করতে পারবেন।
প্রতিটি বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে যাত্রীর পাসপোর্ট ও বিমান টিকিটে তা যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে এবং অনুমোদিত কর্মকর্তার স্বাক্ষর ও সিল দ্বারা তা নিশ্চিত করতে হবে।
স্বচ্ছতা নিশ্চিত ও অতিরিক্ত ফি আদায় বন্ধে বাংলাদেশ ব্যাংক কয়েকটি বাধ্যতামূলক নির্দেশনা দিয়েছে। এর মধ্যে পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা বৈদেশিক মুদ্রা কেনার পরিমাণ নির্বিশেষে প্রযোজ্য হবে।
এছাড়া মানি চেঞ্জারদের তাদের ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে এন্ডোর্সমেন্ট ফি স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাহকের কাছ থেকে আদায়কৃত প্রতিটি ফি’র বিপরীতে লিখিত রসিদ প্রদান করতে হবে এবং ভবিষ্যৎ অডিট ও তদারকির জন্য আদায়কৃত ফি’র সঠিক হিসাব সংরক্ষণ করতে হবে।
ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-২ (এফইপিডি-২)-এর পরিচালক মনোয়ার উদ্দিন আহমেদ স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
নতুন এ সিদ্ধান্তের মাধ্যমে বিদেশগামী যাত্রীদের জন্য পাসপোর্ট এন্ডোর্সমেন্ট প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে এবং মুদ্রা বিনিময়ের সময় তারা যেন নির্বিচারে সার্ভিস চার্জের শিকার না হন, তা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
More Stories
শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল, রুলিং দিলেন স্পিকার
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধীদলীয় উপনেতার বক্তব্যকে কেন্দ্র করে তীব্র হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ছাত্রশিবিরের এক নিখোঁজ নেতাকে...
বেনজীরকে দ্রুত দেশে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরত আনা হবে। বোরবার বিকেলে জাতীয়...
কক্সবাজারে ‘১৯৭ কিলোমিটার’ গাড়ি চালিয়েছেন প্রধানমন্ত্রী
কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি কর্মসূচিতে যোগ দিতে এসে পুরো সফরজুড়ে নিজেই ১৯৭...
এ ধরনের হীন বক্তব্য অমার্জনীয় অপরাধ, বিএনপির এমপির উদ্দেশে নাহিদ
জামায়াতের নিকাব পরা নারী সংসদ সদস্যদের (এমপি) নিয়ে কুমিল্লা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির এমপি মনিরুল হক চৌধুরীর বক্তব্যের সমালোচনা করেছেন...
দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : দুদক
দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতির মামলায় দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দুদকের...
সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিএনপি সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর...
