রাফায় আশ্রয় নিয়েছে ১০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। অঞ্চলটি বলতে গেলে গাজাবাসীর শেষ আশ্রয়স্থল। জনবহুল এই শহরে স্থল অভিযান চালানো ভুল হবে বলে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন। খবর রয়টার্সের।
রাফায় পরিকল্পিত স্থল হামলা বন্ধ করার জন্য জো বাইডেনের আবেদন প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। কারণ ইসরায়েল বিশ্বাস করে হামাস যোদ্ধারা এখানে লুকিয়ে আছে।
নেতানিয়াহু মঙ্গলবার আইন প্রণেতাদের বলেছিলেন, তিনি মার্কিন রাষ্ট্রপতিকে ‘সর্বোচ্চভাবে স্পষ্ট’ ভাষায় বলেছেন, রাফায় এই ব্যাটালিয়নগুলোকে সম্পূর্ণ নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ ইসরায়েল। এর জন্য স্থল অভিযানের বিকল্প নেই।
সোমবার দুই নেতা ফোনে কথা বলেছেন। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, ওয়াশিংটন মনে করে রাফায় স্থল হামলা অভিযান চালানো ‘ভুল’ হবে। ইসরায়েল চাইলে অন্যভাবে তার সামরিক লক্ষ্য অর্জন করতে পারে।
প্রায় ছয় মাস পুরনো এই যুদ্ধে জিম্মিদের মুক্ত করতে ও দুর্ভিক্ষ ঠেকাতে খাদ্য সহায়তা প্রবেশের জন্য যুদ্ধবিরতির নতুন কূটনৈতিক চাপ শুরু করেছে ওয়াশিংটন।
সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্য সফরের ঘোষণা দিয়েছেন। সফরে তিনি মিসর ও সৌদি আরবের সিনিয়র নেতাদের সঙ্গে স্থায়ী শান্তির সঠিক উপায় নিয়ে আলোচনা করবেন। তবে ব্লিঙ্কেন ইসরায়েলে বিরতি দেওয়ার কথা উল্লেখ করেননি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা এ সংক্রান্ত প্রস্তুতির জন্য কোনো বার্তাও পাননি।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
