দলের জাতীয় সম্মেলন এক সপ্তাহ পিছিয়ে আগামী ৯ মার্চ করার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির রওশন এরশাদপন্থীরা। শনিবার (১০ ফেব্রুয়ারি) গুলশানে নিজের বাসভবনে অনুসারীদের সঙ্গে বৈঠক শেষে সম্মেলনের নতুন দিনক্ষণ নির্ধারণের কথা জানান রওশন এরশাদ। সম্প্রতি তিনি নিজেকে জাপা চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন।
আগামী সম্মেলনকে ‘জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন’ আখ্যা দিয়ে রওশন এরশাদ বলেন, তিনি দলের সব পর্যায়ের নেতার সঙ্গে আলোচনা করেছেন।
প্রাথমিকভাবে ২ মার্চ দশম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। রমজানের আগে রাজধানীতে নানা আনুষ্ঠানিকতা থাকায় ওই দিনের উপযুক্ত ভেন্যু না পাওয়ায় তারিখ পরিবর্তন করা হয়েছে।
গত ২৮ জানুয়ারি গুলশানে এক মতবিনিময়সভায় জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা দিয়ে বর্তমান চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেন।
রওশন এরশাদ বলেন, ‘এইচ এম এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির জনপ্রিয়তায় চরম ধস নেমেছে।
পার্টি থেকে এরশাদের নামও প্রায় মুছে ফেলা হয়েছে। পার্টির এই ক্রান্তিকালে দেশের অগণিত এরশাদ পাগল নেতাকর্মীদের দাবির মুখে এসে কঠিন পরিস্থিতিতে আমাকে জাতীয় পার্টি রক্ষা করার জন্য চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।’
রওশনপন্থী জাপার ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুনুর রশীদ বলেন, ‘রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। যাঁরা নানা কারণে পার্টি থেকে বেরিয়ে গিয়েছিলেন তাঁরাও এখন আসার আগ্রহ প্রকাশ করছেন।’
সভায় এইচ এম এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদও ছিলেন। এ ছাড়া জি এম কাদেরের নেতৃত্বাধীন জাপা থেকে বাদ ও বহিষ্কৃত নেতারা মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন। তবে দলের সংসদ সদস্য ও অন্য নেতাদের আমন্ত্রণ জানানো হলেও তাঁরা অংশ নেননি।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
