উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা’ বা ফোবানার ৩৭তম সম্মেলন শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর থেকে। কানাডার মন্ট্রিয়েল শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। অন্যান্যবারের মতো এবারও একঝাঁক দেশ ও প্রবাসের তারকা শিল্পীরা এই ফোবানায় অংশগ্রহণ করবেন।
এ তথ্য জানিয়েছেন ৩৭তম ফোবানা সম্মেলনের কনভেনার দেওয়ান মনিরুজ্জামান এবং সদস্য সচিব হাফিজুর রহমান।
আমন্ত্রিত শিল্পীদের মধ্যে রয়েছেন সাবিনা ইয়াসমিন, মমতাজ, তপন চৌধুরী, ইমরান, বালাম, মীর সাব্বির, নায়িকা রাশিদা জাহান, লাভলী দেব, মুজা সহ আরও অনেকে।
এছাড়াও দেশের প্রবাসের নানা সমস্যা ও সমাধান নিয়ে সেমিনার এবং সিম্ফোজিয়ামের আয়োজন করা হয়েছে। সেমিনার এবং সিম্ফোজিয়ামে দেশের ও প্রবাসের বরণ্য রাজনীতিবিদ শিক্ষাবীদ সহ গুনীজনেরা অংশগ্রহণ করবেন।
৩৭তম ফোবানাকে ঘিরে মন্ট্রিয়েল সহ কানাডার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণদের মাঝে উচ্ছাস উদ্দীপনা বেশ লক্ষণীয়। তরুণদেরকে নিয়ে সাজানো হয়েছে নানা আয়োজন। মন্ট্রেয়ালে অনুষ্ঠিতব্য ৩৭তম ফোবানা সম্মেলন সম্পর্কে ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, সেপ্টেম্বরের ১ থেকে ৩ তারিখ ফোবানার ৩৭তম সম্মেলন হবে। ফোবানার মূল লক্ষ্য হচ্ছে উত্তর আমেরিকায় বাংলাদেশি সংস্কৃতি ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে এর প্রচার ও প্রসারে সাহায্য করা। এর সঙ্গে উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে যোগসূত্র গড়ে তোলা।
ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারী ড. রফিক খান বলেন, ‘এবারের সম্মেলনটিতে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ওপর বিশেষ সেমিনার ও প্রদর্শনী করা হবে। আরও থাকবে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের ইতিহাস।’
উত্তর আমেরিকায় বাংলাদেশি সংস্কৃতিকে ধরে রাখা এবং নুতন প্রজন্মের কাছে তার প্রচার ও প্রসারে সাহায্য করাই ফোবানার মূল লক্ষ্য। সেইসঙ্গে বাংলাদেশ ও উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের ভেতর সাংস্কৃতিক ও ব্যবসায়িক সেতু বন্ধন তৈরি করা।
৩৭তম ফোবানার আয়োজক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অফ মন্ট্রেয়ল। ৩৭তম ফোবানা সম্মেলন মন্ট্রেয়াল সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য চেয়ারম্যান আতিকুর রহমান ৯৫৪-৮১৮-২০৭০, এক্সেকিউটিভ সেক্রেটারি ড. রফিক খান ২৮১-৪৬০-৯১০১, কনভেনার দেওয়ান মনিরুজ্জামান ৫১৪-৬৯১-৯৭৭৯ এবং হাফিজুর রহমান সদস্য সচিব ৫১৪-৫৬৮-২৯০০ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
