যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি মিউজিক ফেস্টিভ্যালের পাশে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলে হয়েছে, ক্যাম্পগ্রাউন্ডে স্থানীয় সময় শনিবার রাতে ইলেকট্রনিক ডান্স মিউজিক ফেস্টিভ্যাল চলাকালীন কাছাকাছি এলাকায় গোলাগুলিতে অন্তত দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সময় রাত ৮টা ২৫ মিনিটে পুলিশ গুলি চালানোর খবর পায়। গ্রান্ট কাউন্টি শেরিফের অফিসের মতে, ওয়াশিংটনের গর্জ অ্যাম্ফিথিয়েটারের কাছে গুলি চালানো হয়।
শেরিফের অফিসের মুখপাত্র কাইল ফোরম্যান জানান, সন্দেহভাজন বন্দুকধারী ভিড়ের মধ্যে এলোমেলোভাবে গুলি চালায়। পরে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ‘জর্জ অ্যাম্ফিথিয়েটারে ওই সময়ে বিয়ন্ড ওয়ান্ডারল্যান্ড নামে একটি সংস্থার দুই দিনের সঙ্গীত উৎসবের আয়োজন করা হয়েছিল। ক্যাম্পগ্রাউন্ডটি ঘটনাস্থল থেকে কয়েকশ গজ দূরে অবস্থিত।’
এদিকে গুলিবর্ষণের ঘটনার পরেও বিয়ন্ড ওয়ান্ডারল্যান্ডের উৎসব অব্যাহত ছিল। ক্যাম্পগ্রাউন্ডের একটি অংশ এড়িয়ে চলতে অনুরোধ জানিয়ে ওই সময় একটি বিবৃতিও প্রকাশ করা হয়।
পরে রোববার সকালে আয়োজকদের পক্ষ থেকে মিউজিক ফেস্টিভ্যালের ওই দিনের অনুষ্ঠান বাতিলের ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, প্রায়ই বন্দুক সহিংসতার ঘটনায় খবরের শিরোনাম হচ্ছে যুক্তরাষ্ট্র। এসব ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেকে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
