আমাদের দেশ পরাধীন হয়ে আছে মন্তব্য করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির-এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের বলেন, দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে হবে। দেশ স্বাধীন না হলে মানুষের ভোটের অধিকার, নিরাপত্তার অধিকার, কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা যাবে না।
শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গুলশানে রয়েল প্যালেস রেস্টেুরেন্টে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে এনডিপি’র উদ্যোগে আয়োজিত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্বারী আবু তাহের বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিরোধীদলগুলোকে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাই অধিকার আদায়ে সবাইকে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এ লড়াইতে শামীল হতে হবে। ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য দেশের ১৭ কোটি মানুষকে একত্রিত করতে হবে। তা না করতে পারলে আমাদের দেশটি ভারতের কদর রাজ্যে পরিণত হবে।
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির ফেণী জেলা সভাপতি আব্দুল্লাহ আল হারুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাকসুর ভিপি নূরুল হক নুর, লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, হেফাজত নেতা মুনির হোসেন কাসেমী, মাসিক মদিনা সম্পাদক আহমেদ বদরুদ্দীন খান, ইসলামী ঐক্য জোটের ভাইস চেয়ারম্যান মাওলানা শওকত আমিন, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মুসা মন্ডল, ওমর ফারুক চৌধুরী, মুসলিম সমাজের চেয়ারম্যান ড. মাসুদ হোসেন, ছাত্র অধিকার আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান, এনডিপি নেতা মফিজুর রহমান লিটন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, ছাত্রনেতা কে এম নাঈম রেজা দিপু, ইমরুল কায়েস ও ইব্রাহিম খলিল জনি।
More Stories
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির...
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।...
ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের আকাঙ্খা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ‘সাধ এবং সাধ্যে’র মধ্যে ফারাক থাকলেও আমি বিশ্বাস...
পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।...
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
