নিউইয়র্কে করোনার কারণে বিপর্যস্ত ভাড়াটে-কে বকেয়ার জন্যে উচ্ছেদ করা যাবে না ৩১ জুলাই পর্যন্ত। এ ব্যাপারে স্টেট পার্লামেন্টে বিস্তারিত আলোচনা চলছে। সিনেট এবং এ্যাসেম্বলিতে আগামী সোমবার এ নিয়ে একটি বিল পাস হতে যাচ্ছে।
একইসাথে ল্যান্ড লর্ডরাও যেন মর্টগেজের চাপ থেকে রক্ষা পান সে প্রসঙ্গও থাকবে বিলে। করোনার প্রকোপ অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে ডেমক্র্যাট-শাসিত নিউইয়র্ক স্টেট পার্লামেন্টের এমন কার্যক্রমে কিছুটা স্বস্তি এসেছে ভাড়াটে ও ল্যান্ড লর্ড উভয় ক্ষেত্রেই।
উল্লেখ্য, ভাড়া বকেয়া থাকবে এবং পরবর্তীতে এ নিয়ে আর কোন সিদ্ধান্ত না হলে ল্যান্ড লর্ডের সাথে সমঝোতা ক্রমে তা কিস্তিতে প্রদান করতে হবে।
নিউইয়র্কে ভাড়াটেদের স্বার্থে কর্মরত কয়েকটি সংস্থা করোনা মহামারিতে রূপ নেয়ার পর থেকেই বকেয়া ভাড়া মওকুফের দাবি জানিয়ে আসছে। তারা স্টেট পার্লামেন্টসহ গভর্নরের সাথেও দেন-দরবার অব্যাহত রেখেছে।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
