প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশগামী অভিবাসী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছে তার মন্ত্রণালয়।
শনিবার রাজধানীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এছাড়াও বিদেশগামী অভিবাসী কর্মীদের বিনামূল্যে করোনা পরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান।
মন্ত্রী বলেন, অভিবাসী শ্রমিকদের প্রতারণার হাত থেকে বাঁচাতে সরকার জিরো টলারেন্স নীতিতে অনড়।
বিদেশ যাওয়ার ক্ষেত্রে দালালদের দৌরাত্ম বন্ধে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সাব-এজেন্টদের নিবন্ধনও প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বিশ্ববাজারে শ্রম চাহিদা মেটাতে দক্ষ কর্মী তৈরির বিষয়ে মন্ত্রণালয় অগ্রাধিকার দিচ্ছে।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
