করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী। এমন পরিস্থিতিতে তাদেরকে স্বশরীরে ভোটকেন্দ্রে আনার জন্যে আগ্রাণ চেষ্টা করছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ও তার রানিংমেট কমলা হ্যারিস।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে কৃষ্ণাঙ্গদের ব্যাপক সংখ্যায় ভোটকেন্দ্রে আনতে পারলে তা বাইডেনের জয়ের সম্ভাবনাকে উজ্জ্বল করবে বলে মনে করা হচ্ছে।
গতকাল রোববার ফিলাডেলফিয়ায় প্রচারণার কাজে দীর্ঘ সময় কাটান বাইডেন। সেখানে ‘সোলস টু দ্য পোলস’ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমেরিকাজুড়ে ছড়িয়ে থাকা গির্জাভক্ত কৃষ্ণাঙ্গদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করা হচ্ছে।
অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘প্রতিদিনই আমরা দেখছি যে করোনার চিকিৎসা নিয়েও বর্ণবৈষম্যের শিকার হতে হচ্ছে অনেককে।’ তিনি আরও বলেন, ‘করোনা মোকাবিলায় ট্রাম্প যা করেছে তা “নিতান্তই অপরাধ”। এই মহামারিতে কৃষ্ণাঙ্গদের গণহারে জীবন দিতে হয়েছে।’
একইভাবে গতকাল বাইডেনের রানিংমেট সিনেটর কমলা হ্যারিস প্রচারণা চালান দীর্ঘদিন থেকে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত জর্জিয়া রাজ্যে।
ডেমোক্রেটরা বিশ্বাস করেন যদি কৃষ্ণাঙ্গদের ব্যাপক সংখ্যায় ভোটকেন্দ্রে আনা যায় তাহলে সেখানকার ভোটচিত্র পাল্টে যেতে পারে।
কমলা তার বক্তব্যে মানবাধিকার আন্দোলনের কিংবদন্তি নেতা জন লুইয়ের কথা স্মরণ করে বিভিন্ন বর্ণের ভোটারদের উৎসাহ দিয়ে বলেন, ‘আসুন আমরা আমাদের পূর্বপূরুষদের শ্রদ্ধা জানাই’।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
