অভিবাসীদের প্রতি মালয়েশিয়ান সরকারের ‘অবিচারের’ প্রতিবাদ করে দেশটিতে রীতিমতো ‘ঝড়’ তুলে দেয়া রায়হান কবিরকে শুক্রবার রাতে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে।
কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় ‘‘লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন’’ শিরোনামের একটি প্রামাণ্যচিত্রে কথা বলে বিপদে পড়েন নারায়ণগঞ্জের এই যুবক। গ্রেপ্তারের পর দুই দফায় তাকে রিমান্ডে নেয়া হয়।
ফ্রি মালয়েশিয়া টুডে (এফএমটি) শুক্রবার তাদের প্রতিবেদনে জানিয়েছে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তাকে ফ্লাইটে তুলে দেয়া হবে।
দেশটির অভিবাসন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ সময় রাত সাতটায় তাকে বিমানবন্দরে নেয়া হবে।
এর আগে গত বুধবার রায়হানের আইনজীবীরা জানান, তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি।
৩ জুলাই আল-জাজিরায় প্রচারিত ওই প্রামাণ্যচিত্রে শুধু বাংলাদেশ নয়, আরো কয়েকটি দেশের অভিবাসীরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। প্রায় ২৬ মিনিটের ভিডিওটিতে সাড়ে পাঁচ মিনিটের দিকে রায়হান কবিরকে দেখা যায়।
উপস্থাপককে নিজের মোবাইলে একটি ভিডিও দেখান তিনি। সেই ভিডিওতে মালয়েশিয়ান প্রশাসনের কিছু পদক্ষেপের দৃশ্য ছিল। দেখা গেছে, ৬০০ মানুষকে তারা ট্রাকে করে অন্য কোথাও নিয়ে যাচ্ছেন।
রায়হানের অভিযোগ, ‘তারা আমাদের ফাঁদে ফেলেছে। ওষুধ, খাবারসহ সবকিছু দিয়েছে। কিন্তু কেউই বুঝতে পারেনি গ্রেপ্তার করা হবে। তারা খুনি নয়, সন্ত্রাসী নয়। শুধু কাগজপত্রহীন অভিবাসী।’
রায়হানের অবশ্য কাগজপত্রের কোনো সমস্যা ছিল না। কিন্তু প্রামাণ্যচিত্র প্রচারের পর তার পারমিট বাতিল করা হয়। তার বিরুদ্ধে ‘মালয়েশিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার’ অভিযোগ আনা হয়। এরপর সন্ধান চেয়ে ৬ জুলাই নোটিশ জারি করে সেখানকার পুলিশ। গ্রেপ্তার করা হয় ২৪ জুলাই।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
