মোবাইল অ্যাপভিত্তিক রাইড সেবাদাতা প্রতিষ্ঠান পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহ হত্যার নিন্দা এবং ঘাতকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে দ্বিতীয় দিনে লস এঞ্জেলেস, লিটল বাংলাদেশের মুক্তিচত্বরে প্রবাসী কমিউনিটি মানববন্ধন কর্মসূচী পালন করে।
গত রবিবার ১৯ জুলাই সন্ধ্যা ৭টায় লস এঞ্জেলেস কমিউনিটির উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।
অন্যতম আয়োজক মোহম্মদ আলী বলেন, আমরা ফাহিমের আত্মার শান্তি কামনা করি এবং অপরাধির দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
উল্লেখ্য, গত শনিবার ১৮ জুলাই প্রথম দিনে লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে অপরাহ্নে লিটল বাংলাদেশের সোনার বাংলা চত্বরে ফাহিম হত্যার প্রতিবাদে প্রথম মানববন্ধন পালন করা হয়। উভয় দিনে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্লাকার্ড ফেস্টুন হাতে অংশ নেন প্রবাসীরা।
এদিকে আজ নিউইয়র্কে দাফন করা হয়েছে ফাহিমকে। স্থানীয় সময় রোববার দুপুরে জানাজা শেষে নিউইয়র্ক শহরের উপকণ্ঠে অরেঞ্জ কাউন্টির প্রাচীন কবরস্থান পোকেসপি রূরাল সেমেট্রিতে তাকে দাফন করা হয়। জানাজা নামাজে ইামামতি করেন ওয়াপিংগার ফলসের আল নূর মসজিদের ইমাম ওসমানী।
জানাজায় অংশ নেওয়া একজন বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে ফাহিম সালেহর জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। এ সময় সেখানে পুলিশের উপস্থিতি ছিল। ফাহিমদের পরিবার বিশাল। পরিবারের সদস্য এবং কিছু আমন্ত্রিত প্রতিবেশি যোগ দিয়েছিলেন জানাজায়। সব মিলিয়ে ৮০-৯০ জন যোগ দেন ফাহিমের শেষ বিদায়ে। ভাইয়ের জানাজায় অংশ নিতে ফাহিমের বড় বোন তার স্বামীকে নিয়ে মধ্যপ্রাচ্য থেকে ছুটে আসেন।
জানাজায় সংবাদমাধ্যমের উপস্থিতি আগে থেকেই নিষেধ করা হয়েছিল। একটি টেলিভিশনের বাংলাদেশি বংশোদ্ভূত এক নারী সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন পারিবারিক বন্ধু হিসাবে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
