মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনজুর আলী নন্তু আর নেই। নিউইয়র্কে এলমহার্স্ট হাসপাতালে ১৭ জুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন মনজুর আলী। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে মনজুর আলীর বয়স হয়েছিল ৭০ বছর।
মনজুর আলীর বড়ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগের অধ্যাপক ও সাবেক ডিন মো. মতলুব আলী জানান, বেশ ক’বছর থেকেই মুক্তিযোদ্ধা তিনি হৃদরোগ এবং কিডনি রোগে ভুগছিলেন। পুনরায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পরই তাকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছিল।
রংপুরের সন্তান মনজুর আলীর নামাজে জানাযা অনুষ্ঠিত হয় ১৮ জুন জ্যামাইকা মুসলিম সেন্টারে। এরপরই এই মুক্তিযোদ্ধাকে নিউ জার্সির মার্লবরোতে মুসলিম কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা সশরীরে উপস্থিত হতে না পারলেও জাতীয় পতাকাসহ তার ভাইস কন্সাল আসিফ আহমেদকে পাঠিয়েছিলেন।
মনজুর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন যুক্তরষ্ট্রে প্রগ্রেসিভ ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আলীমউদ্দিন।
উল্লেখ্য, মনজুর আলী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা সদস্য, উদীচী শিল্পী গোষ্ঠির কেন্দ্রীয় সদস্য এবং প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সৈনিক। তিনি বেশ ক’বছর থেকেই সপরিবারে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এলমহার্স্ট এলাকায় বাস করছিলেন। তিনি স্ত্রী এবং একমাত্র কন্যা মৌলি-সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
