শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে প্রায় দেড় সপ্তাহ ধরে চলমান বর্ণবাদবিরোধী বিক্ষোভের আগুন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে মানুষ নিজ নিজ দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে হওয়া বর্ণ বৈষম্যের প্রতিবাদ জানাচ্ছে।
শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তা ফ্লয়েডের ঘাড়ের ওপর হাঁটু দিয়ে তাকে মাটিতে চেপে ধরে রাখায় শ্বাসরোধে মারা যান তিনি। এ ঘটনার ভয়াবহতা গোটা যুক্তরাষ্ট্রকে কাঁপিয়ে দিয়েছে। গোটা বিশ্বের মানুষ ফ্লয়েড হত্যার বিচার চেয়ে প্রতিবাদ জানান।
শুক্রবার (৫ জুন) যুক্তরাষ্ট্র ছাড়া সবচেয়ে বড় বিক্ষোভটি হয় জার্মানিতে। রয়টার্সের তথ্য মতে, এদিন ফ্রাঙ্কফুর্ট এবং হামবুর্গে বিক্ষোভে জড়ো হন ১০ হাজারেরও বেশি মানুষ।
এসময় তাদের হাতে বিভিন্ন ব্যানার ছিল। ব্যানারে লেখা ছিল: ‘তোমার যন্ত্রণা, আমারও যন্ত্রণা; তোমার লড়াই, আমারও লড়াই’।
বিক্ষোভ সমাবেশ থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় অনেক বিক্ষোভকারীকে মাস্ক পরে থাকতে দেখা গেছে।
লন্ডনের ট্রাফালগার স্কয়ারে বিক্ষোভকারীরা ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানান।
অস্ট্রেলিয়ায় বিক্ষোভকারীরা ক্যানবেরার সংসদ ভবনের উদ্দেশে পদযাত্রা করেন। এসময় দেশটিতে আদিবাসীদের ওপর দীর্ঘদিন ধরে চলমান নিপীড়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তারা।
অস্ট্রিয়ায় বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে স্লোগান দেন। এসময় তাদের হাতে বর্ণবাদবিরোধী স্লোগান লেখা ব্যানার ছিল।
নরওয়েতেও জনসমাবেশের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। সামাজিক দূরত্ব বিধি উপেক্ষা করে নরওয়ের সংসদ ভবন এবং মার্কিন দূতাবাসের সামনে জড়ো হন কয়েক হাজার বিক্ষোভকারী।
এছাড়া, নেদারল্যান্ডস, লাইবেরিয়া, ইতালি, কানাডা এবং গ্রিসেও মানুষ শুক্রবার বিক্ষোভ কর্মসূচি নিয়েছে। শনিবারও বিক্ষোভের পরিকল্পনা রয়েছে।
তবে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় শনিবার মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করেছে প্যারিস পুলিশ।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
