চীনের উহান শহরের ল্যাব থেকে নভেল করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে, এমন অভিযোগ যুক্তরাষ্ট্রের।
কয়দিন পরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে বেইজিংয়ের বিরুদ্ধে সরব থাকেন। এর মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একই অভিযোগ করে যাচ্ছেন।
তবে হোয়াইট হাউসের করোনা রেস্পন্সের অন্যতম সদস্য ড. অ্যান্থনি ফুসি দিলেন ভিন্ন মত।
নিউজ উইক জানায়, সোমবার ন্যাশনাল জিওগ্রাফিতে প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি উহানের ল্যাব থেকে করোনা সংক্রমণের আশঙ্কাটি নাকচ করে দিলেন।
এর ফলে ট্রাম্প এবং পম্পেওর বিপরীতে অবস্থান নিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় সংক্রামক রোগ বিষয়ক ইনস্টিটিউটের পরিচালক ড. অ্যান্থনি ফুসি।
তিনি বলেন, সবচেয়ে সেরা প্রমাণপত্রগুলো দেখাচ্ছে এই ভাইরাসটি চীনের ল্যাবটি থেকে তৈরি হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে এই ভাইরাসের বিবর্তন ইঙ্গিত করছে যে প্রকৃতি থেকেই এটির উৎপত্তি হয়েছে।
ফুসির এমন মন্তব্য গত সপ্তাহে ট্রাম্পের একটি দাবিকেও নাকচ করে দেয়, যেখানে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন উহান থেকে করোনার উৎপত্তি নিয়ে তার কাছে শক্ত প্রমাণ আছে।
ফুসি আরও যোগ করেন, কেউ বন-জঙ্গল থেকে এটি ল্যাবে নিয়ে এসেছিল এবং সেখান থেকে দুর্ঘটনাবশত এটি ছড়িয়ে পড়ে-এমন বিকল্প তত্ত্বেও তিনি বিশ্বাস করেন না।
এদিকে নিউইয়র্ক টাইমস গত সপ্তাহে এক প্রতিবেদনে জানায়, উহান থেকে করোনার উৎপত্তি সেটি প্রমাণ করতে মার্কিন গোয়েন্দাদের চাপ দেয়া হচ্ছে প্রশাসন থেকে।
তবে মার্কিন গোয়েন্দাদের বক্তব্য হচ্ছে এটি মানবসৃষ্ট বা জিনগতভাবে তৈরিকৃত নয়। যদিও এ নিয়ে তারা তদন্ত চালাচ্ছেন।
More Stories
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
