ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যকে ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে। বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।’
ভারতের ‘র’-এর প্রধানের আকস্মিক ও গোপন সফর এবং পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন সারজিস।
তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে, পরে গেলে ক্ষতি হবে; এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।’
সারজিস বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা আমরা সাধুবাদ জানাই। তবে এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘ভারত যদি সমতা, মর্যাদা, ন্যায় ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায়, তাহলে তাতে বাংলাদেশের আপত্তি নেই। তবে কোনো ব্যক্তি, দল বা তাবেদারিত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ার চেষ্টা হলে তা টেকসই হবে না।’
এনসিপির এই নেতা বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়।’
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
More Stories
মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্য, থমকে গেলো পুরো সংসদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য...
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে...
ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়িতে মামলা দিলো ট্রাফিক পুলিশ
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যবহৃত গাড়ির বিরুদ্ধে দুটি মামলা দেয়া হয়েছে।...
নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিল বাংলাদেশ
উত্তর নেপালে আকস্মিক ও ভয়াবহ বন্যা এবং ভূমিধসের প্রেক্ষিতে চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ সরকার নেপালের...
কলকাতায় বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
চিকিৎসা ও অন্যান্য উদ্দেশ্যে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগে হোটেল বুকিং নিশ্চিত এবং আবাসস্থলের নিরাপত্তা যাচাই করতে পরামর্শ দেওয়া...
চাপে নয়, যুক্তরাষ্ট্র থেকে চাহিদা অনুযায়ী বোয়িং কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চাপের কারণে নয়, বরং অ্যাভিয়েশন খাতের চাহিদা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...
