নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের চেষ্টা করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কলাবাগান সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জামায়াত প্রধান বলেন, দেশের আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করছে। তারা জনমানুষের আকাঙ্ক্ষার এই নির্বাচনকে বানচাল করতে চায়।
ডা. শফিকুর রহমান আগামী দিনের শাসনব্যবস্থা নিয়ে বলেন, আগামী দিনে যে সরকার গঠিত হবে, তা কোনো নির্দিষ্ট দল, পরিবার কিংবা জোটের সরকার হবে না; বরং সেই সরকার হবে দেশের ১৮ কোটি মানুষের সরকার। আমরা ক্ষমতায় আসতে পারলে দেশবাসীকে একটি মানবিক বাংলাদেশ উপহার দেব।
জামায়াতের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত
তিনি অঙ্গীকার করেন, ২০২৪-এর ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত প্রতিটি হত্যার বিচার নিশ্চিত করা হবে।
ঢাকার হাজারীবাগ ও ট্যানারি শিল্প নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে জামায়াত আমির বলেন, ‘ট্যানারি শিল্পকে আধুনিক রূপ দেয়া হবে। চামড়া শিল্পে বাংলাদেশ বিশ্বে এক অনন্য নজির স্থাপন করবে ইনশাআল্লাহ।’
তিনি অভিযোগ করেন, অনেক পক্ষ আগামী ১০০ বছর দেশের কী লাগবে, তা এখনই বাইরে থেকে বিদেশি শক্তির মাধ্যমে ঠিক করে দেয়ার চেষ্টা করছে।
জনসভায় ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থীসহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতার বক্তব্য দেন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
