বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ পরিকল্পিতভাবে উঠেপড়ে লেগেছে। এ সময় তিনি ভোটারদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “আপনারা তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ ভোটকেন্দ্রে গিয়ে পড়বেন। ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নেবেন।” তিনি বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে।
বিএনপির চেয়ারম্যান বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। টেকসই বেড়িবাঁধ ও ব্লক বাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন রোধের পাশাপাশি এলাকার সৌন্দর্য বৃদ্ধি করা হবে।” তিনি আরও বলেন, “আপনাদের সমস্যাগুলো আমি লিখে রেখেছি। ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে জয়যুক্ত করুন।”
তারেক রহমান বলেন, “ভোটের পর আমি আপনাদের দেখতে আসবো। তখন একসঙ্গে বসে কথা বলবো। বিএনপি জনগণের দল। বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রকৃত ক্ষমতার মালিক হবে জনগণ।”
মা ও নারীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা দেশের উন্নয়নের গর্বিত অংশীদার। আপনাদের সুবিধার্থে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ নানা সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করা হবে।”
নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামিমকে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, “আপনারা তাকে ভোট দিন। আপনাদের উন্নয়নের দায়িত্ব আমরা নেবো, ইনশাআল্লাহ।”
More Stories
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে বাধা কেন, সংসদে জামায়াতের প্রশ্ন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতের দিল্লির বিমানবন্দরে কেন বাধা দেওয়া হয়েছে—এ প্রশ্ন তুলে সংসদে পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন...
উপদেষ্টাকে দিল্লিতে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধা দেওয়ার ঘটনায় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার...
আ. লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, প্রশ্ন রুমিন ফারহানার
জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে স্থানীয় সরকার নির্বাচন কবে হবে এবং ওই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কি...
আওয়ামী লীগকে বাইরে রেখে স্থিতিশীলতা অর্জন করা কঠিন: জিএম কাদের
আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মাধ্যমে বৃহৎ একটি গোষ্ঠিতে রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক কর্মকান্ড থেকে দূরে...
সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী
গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫ জুন) সচিবালয়ে টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান...
শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল, রুলিং দিলেন স্পিকার
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধীদলীয় উপনেতার বক্তব্যকে কেন্দ্র করে তীব্র হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ছাত্রশিবিরের এক নিখোঁজ নেতাকে...
