পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, নির্বাচনে পূর্বনির্ধারিত হেভিওয়েটের যে চিন্তা বা কনসেপ্ট, এটা আর এই বাংলাদেশে টিকবে না। বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের বড় বড় ‘সো-কল্ড’ (তথাকথিত) হেভিওয়েট নেতা যারা ছিল, এবার তাদের আপনারা ভূমিধস পতন দেখতে পারবেন ইনশাল্লাহ।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের মাঝে গণসংযোগ ও উঠান বৈঠক করার সময় তিনি সংবাদকর্মীদের এসব কথা বলেন। গণসংযোগ ও উঠান বৈঠকে ১০ দলীয় জোটের নেতাকর্মী ও ভোটাররা উপস্থিত ছিলেন।
সারজিস আলম বলেন, ‘বিপ্লব চব্বিশের আগস্ট থেকে মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। আমরা মানুষের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। মানুষ শুধু ১২ তারিখের অপেক্ষায়। প্রত্যেকটা মানুষ জুলুমের বিরুদ্ধে ভোট দেবে ইনশাল্লাহ। প্রত্যেকটা মানুষ চাঁদাবাজি, দখলদারত্ব এবং হুমকি-ধমকি, ক্ষমতার অপব্যবহার, মামলা-বাণিজ্য এসব যারা করেছে, এবার তাদের বিরুদ্ধে ভোট দেবে।’
তিনি বলেন, ‘আপনারা দেখবেন এক বছর তিন মাস ধরে যারা জুলুম করেছে, তারা এখন ফেরেশতা সাজার চেষ্টা করছে। মানুষ এ ধরনের গিরগিটি চরিত্রের মানুষদের ভালো করে চিনে রাখবে। কিন্তু আপনারা ভোটে দেখতে পারবেন মানুষ অন্যের কথায় কান দেবে, কিন্তু ভোট দেওয়ার সময় জায়গা মতো ভোট দেবে ইনশাল্লাহ।’
শুধু পঞ্চগড়-১ আসন নয়, পুরো দেশে ইনসাফের পক্ষে, ভালোর পক্ষে, সাধারণ মানুষের পক্ষে উল্লেখ করে সারজিস আলম বলেন, ১১ দলীয় জোটের যে ঐক্যবদ্ধ বাংলাদেশ, এই ঐক্যবদ্ধ বাংলাদেশ বিজয়ী হয়ে আগামীতে সরকার গঠন করবে ইনশাল্লাহ।’
সারজিস আলম বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এ ধরনের হুমকি-ধমকি দিয়ে, ভয় দেখিয়ে যারা ক্ষমতায় আসতে চায়, তাদের পতন শেখ হাসিনার চেয়েও ভয়ংকর খারাপভাবে হবে। দেশের মানুষ এখন আগের জায়গায় নেই। আমরা স্পষ্টভাবে একটা কথা বলি, মানুষকে মানুষের মতো করে স্বাধীনভাবে আপনারা ভোট দিতে দেন। মানুষ ভোট দিয়ে মানুষ মানুষের সিদ্ধান্ত নেবে। যদি এই সিদ্ধান্তে আপনারা বাধা দেন, যতটুকু সম্ভাবনা ছিল ততটুকু সম্ভাবনা নষ্ট হয়ে যাবে।’
More Stories
শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল, রুলিং দিলেন স্পিকার
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধীদলীয় উপনেতার বক্তব্যকে কেন্দ্র করে তীব্র হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ছাত্রশিবিরের এক নিখোঁজ নেতাকে...
বেনজীরকে দ্রুত দেশে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরত আনা হবে। বোরবার বিকেলে জাতীয়...
কক্সবাজারে ‘১৯৭ কিলোমিটার’ গাড়ি চালিয়েছেন প্রধানমন্ত্রী
কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি কর্মসূচিতে যোগ দিতে এসে পুরো সফরজুড়ে নিজেই ১৯৭...
এ ধরনের হীন বক্তব্য অমার্জনীয় অপরাধ, বিএনপির এমপির উদ্দেশে নাহিদ
জামায়াতের নিকাব পরা নারী সংসদ সদস্যদের (এমপি) নিয়ে কুমিল্লা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির এমপি মনিরুল হক চৌধুরীর বক্তব্যের সমালোচনা করেছেন...
দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : দুদক
দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতির মামলায় দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দুদকের...
সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিএনপি সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর...
